চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলে আকাশে উড়ছে হাজারো কাক, কিসের ‘অশুভ সংকেত’?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 পূর্বাহ্ন 26, মার্চ 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইসরায়েলের তেল আবিবের আকাশ হঠাৎ করেই হাজারো কাকের ঝাঁকে অন্ধকার হয়ে ওঠার এক বিরল দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

দ্য ইকোনমিকস টাইমস জানিয়েছে, মঙ্গলবার ধারণ করা ভিডিওতে দেখা যায়, অসংখ্য কাক শহরের আকাশচুম্বী ভবন, বিশেষ করে আজরিয়েলি টাওয়ার্সের চারপাশে ঘুরপাক খাচ্ছে। এই অস্বাভাবিক দৃশ্য অনেকের কাছে ‘অশুভ সংকেত’ বা আসন্ন বিপর্যয়ের পূর্বাভাস হিসেবে মনে হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) অনেক ব্যবহারকারী এটিকে ইসরায়েল-ইরান চলমান উত্তেজনার সঙ্গে যুক্ত করে দেখছেন। কেউ কেউ বাইবেলের ‘বুক অব রেভেলেশন’ এর উদ্ধৃতি দিয়ে দাবি করেছেন, এটি বড় ধরনের ঘটনার ইঙ্গিত।

তবে পাখিবিজ্ঞানীরা এই ঘটনাকে সম্পূর্ণ স্বাভাবিক বলে ব্যাখ্যা করেছেন। তাদের মতে, এটি মৌসুমি পাখির চলাচলেরই একটি অংশ। ইসরায়েল বিশ্বের অন্যতম ব্যস্ত পাখির অভিবাসন পথের মধ্যে অবস্থিত, যেখানে প্রতি বছর বসন্তকালে প্রায় ৫০ কোটি পাখি চলাচল করে।

‘হুডেড ক্রো’ বা ধূসর কাক ইসরায়েলে খুবই সাধারণ এবং প্রজনন মৌসুমে তারা শহরাঞ্চলে বড় দলে জড়ো হয়। মার্চ মাসে তেল আবিবসহ বিভিন্ন শহর থেকে হাজার হাজার কাকের একসঙ্গে উড়ে যাওয়ার ঘটনা আগেও দেখা গেছে, যা পরিবেশগত পরিবর্তন বা মৌসুমি আচরণের ফল।

তবে বৈজ্ঞানিক ব্যাখ্যা সত্ত্বেও অনেকেই এই ঘটনাকে রহস্যময় হিসেবে দেখছেন। ইতিহাসে প্রাচীন রোমে ‘অগার’ নামে পরিচিত পুরোহিতরা পাখির উড্ডয়ন দেখে ভবিষ্যৎবাণী করতেন। বড় বা অস্বাভাবিক পাখির ঝাঁককে তখন অশুভ লক্ষণ হিসেবে ধরা হতো।

এছাড়া, লন্ডনের টাওয়ারে থাকা কাক নিয়েও একটি প্রাচীন বিশ্বাস রয়েছে সেখানে থাকা কাকেরা চলে গেলে ব্রিটিশ রাজত্ব ধ্বংস হবে বলে কিংবদন্তি প্রচলিত।

Tags: ইরান যুদ্ধ ২০২৬ইসরায়েলকাক
Previous Post

চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন

Next Post

জয়যাত্রা থেকে দামাল: মুক্তিযুদ্ধের যে সিনেমাগুলো না দেখলেই নয়

Next Post
বাংলাদেশি সিনেমার যুদ্ধের গল্পের পোস্টার, বিভিন্ন সিনেমার দৃশ্য ও চরিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়যাত্রা থেকে দামাল: মুক্তিযুদ্ধের যে সিনেমাগুলো না দেখলেই নয়

বিটিএসের লাইভ কনসার্ট দেখলো ২ কোটি দর্শক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT