চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শেখ হাসিনার মতো যারা একক ক্ষমতাধর হতে চায়, তারাই গণভোটের রায় মেনে নিচ্ছে না’

এডভোকেট ড. হেলাল উদ্দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:41 অপরাহ্ন 29, জুলাই 2026
in রাজনীতি
A A
বিক্ষোভকারীরা মানববন্ধনে অংশগ্রহণ করছে, বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আসা।. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করলে শেখ হাসিনার মতো আর কোনো ফ্যাসিবাদ তৈরি হবে না।

তিনি বলেন, যারা শেখ হাসিনার মতো একক ক্ষমতাধর হতে চায়, তারাই গণভোটের রায় মেনে নিচ্ছে না। কারণ, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন হলে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ, সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। রাজনীতির নামে যারা চাঁদাবাজি করে তারা কখনও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না, পারবে না।

বুধবার (২৯ জুলাই) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনা পার্ক এলাকায় পথশিশু, ছিন্নমূল, দুঃস্থ, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, কেবলমাত্র সরকারের স্বদিচ্ছার অভাবে আর দলীয় নেতাকর্মীদের দুর্নীতি ও চাঁদাবাজির কারণে মানুষ দারিদ্রতার হাত থেকে মুক্তি পাচ্ছে না।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খানের সভাপতিত্বে এবং মহানগরীর মজলিসে শুরা সদস্য হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহবাগ পশ্চিম থানা কর্মপরিষদ সদস্য মাঈন উদ্দিন, আব্দুল কাইয়ুমসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

বিকেলে শাহবাগ পশ্চিম থানার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন।

শাহবাগ পশ্চিম থানা আমীর এডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।

এছাড়াও অনুষ্ঠানে শাহবাগ পশ্চিম থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ স্থানীয়দের মাঝে ফলজ, বনজ এবং ঔষধী গাছ বিতরণ করেন।

Tags: গণভোটের রায়ফ্যাসিবাদবৃক্ষরোপণ কর্মসূচি
Previous Post

বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Next Post

আইস্ক্রিনে আসছে সাদ-তুষির আলোচিত সেই ‘অ্যানি’ 

Next Post
বাংলাদেশের সাংবাদিক ও কলাকুশলীদের সঙ্গে 'অ্যানি' চরিত্রের অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

আইস্ক্রিনে আসছে সাদ-তুষির আলোচিত সেই ‘অ্যানি’ 

শিক্ষার্থীদের নবীনবরণে গাছের চারা উপহার প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিপ্রবিতে শিক্ষার্থীদের নবীণবরণে নিজদের উদ্ভাবিত জাতের গাছের চারা উপহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT