চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 05, আগস্ট 2023
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার বিতরণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ ক্রীড়া ব্যক্তিত্ব ও দু’টি প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার-২০২৩ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৪ আগস্ট) সকালে নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় কিংবদন্তি হকি খেলোয়াড় এবং বাংলাদেশ জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক আজীবন সম্মননায় ভূষিত হয়েছেন। নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ক্রিকেটার তাসকিন আহমেদ ও দক্ষিণ এশীয় স্বর্ণপদক জয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলাম ক্রীড়াবিদ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। টেবিল টেনিস খেলোয়াড় মুহতাসিম আহমেদ হৃদয় এবং হকি কেলোয়াড় আমিরুল ইসলাম উদীয়মান ক্রীড়াবিদ পুরস্কার পেয়েছেন।

অন্যদিকে ক্রীড়া সংগঠক ক্যাটাগরিতে তৃণমূল হকি সংগঠক ফজলুল ইসলাম এবং কাসিন্দুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মালা রানী সরকারকে এ পুরস্কার দেওয়া হয়। খন্দকার তারেক মো.নুরুল্লাহ ক্রীড়া সাংবাদিক পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ তীরন্দাজ ফেডারেশন ক্রীড়া সংস্থা/ফেডারেশন/সংগঠক পুরস্কার এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) স্পোর্টস স্পন্সর অ্যাওয়ার্ড পেয়েছে। বিএবি’র পক্ষে মো. নজরুল ইসলাম মজুমদার ও চৌধুরী নাফিজ সারাফাত পুরস্কার গ্রহণ করেন।

এছাড়া, মন্ত্রণালয় এই প্রথমবারের মতো শেখ কামাল এনএসসি পুরস্কারে ক্রীড়া ধারাভাষ্যকার ক্যাটাগরি অন্তর্ভূক্ত করেছে। এ ক্যাটাগরিতে ক্রীড়া ধারাভাষ্যকার পুরস্কার পেলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার আতাহার আলী খান।

পুরস্কার প্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা, একটি ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ। এছাড়াও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান শেখ কামালের জীবন ও কর্মকাণ্ডের স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরতে মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও কর্মকাণ্ডের ওপর একটি অডিও ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। এসময় প্রধানমন্ত্রী ‘শেখ কামাল: ক্ষণজন্মা এক নক্ষত্র’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।

এর আগে ৩ আগস্ট মর্যাদাপূর্ণ শেখ কামাল এনএসসি পুরস্কার-২০২৩ এর জন্য আটটি ক্যাটাগরিতে ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব এবং দু’টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছিল। ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সুনির্দিষ্ট মানদণ্ডের আলোকে সংশ্লিষ্ট কমিটি যাচাই-বাছাই করে এই পুরস্কার প্রাপ্তদের নাম চূড়ান্ত করে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২১ সালে প্রথমবারের এই পুরস্কার প্রবর্তন করে। প্রধানমন্ত্রী একই অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু ক্রীড়া বৃত্তি’ও বিতরণ করেন। ২০২৩-২৪ অর্থ বছরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে এ বৃত্তি দেওয়া হচ্ছে।

মোট ৫শ’ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হচ্ছে। এক্ষেত্রে পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদেরকে প্রতি মাসে ১,০০০ টাকা করে বছরে ১২,০০০ টাকা এবং একাদশ শ্রেণি থেকে অনার্স স্তরের শিক্ষার্থীদেরকে প্রতি মাসে ২,০০০ টাকা করে বছরে ২৪,০০০ টাকা দেওয়া হচ্ছে।

Previous Post

বন্ধু দিবসে ‘আম কাঁঠালের ছুটি’র বিশেষ প্রদর্শনী

Next Post

‘আমি দুঃখিত’ বলে হাইকোর্টকে বিদায় জানালেন বিচারপতি

Next Post
বিচারপতি দুঃখিত বলে হাইকোর্টকে বিদায় জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি দুঃখিত’ বলে হাইকোর্টকে বিদায় জানালেন বিচারপতি

বিএনপি এখন রাজনীতিতে নো বল ছুঁড়ছে: ওবায়দুল কাদের. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরমায়েশি রায় দিয়ে আন্দোলন দমানো যাবে না: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT