চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যারা বই পড়ে তারাই পৃথিবী পরিবর্তন করে: আবদুল্লাহ আবু সায়ীদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:56 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2025
in শিক্ষা
A A
আবদুল্লাহ আবু সায়ীদ এর বই পড়া ও শিক্ষা বিষয়ক আলোচনা অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

লেখক, অধ্যাপক, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, বই একেবারেই একটি চিন্তানির্ভর মাধ্যম। এজন্য সবাই বই পড়তে পারে না। তবে যারা বই পড়ে তাদের সংখ্যা যত কমই হোক পৃথিবী তারাই পরিবর্তন করে। ধনসম্পদ থাকলেই কেউ মেধাবী হয় না। মানুষের মেধা সৃষ্টিকর্তা প্রদত্ত, এটি প্রকৃতি থেকে আসে। আর প্রকৃতি থেকে আসে বলেই মেধা অফুরন্ত।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে আলোর ইশকুল কর্মসূচির নতুন আবর্তনের উদ্বোধনী অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, পৃথিবীতে এ যাবত ১৮টি সভ্যতা এসেছে। তার মধ্যে গ্রীক সভ্যতা সর্বশ্রেষ্ঠ। দেড়শ বছর ধরে ছয় প্রজন্মে মাত্র সাড়ে চার লাখ লোক গ্রীক সভ্যতা তৈরি করেছে। আমাদের আছে আঠারো কোটি মানুষ। সেই আঠারো কোটি মানুষের মধ্য থেকে আমাদের আজ নেতা দরকার, লিডার দরকার। তোমাদের মধ্য থেকে আমরা সেই মানুষটাকেই চাই। আমাদের চাওয়াটা থাকল, তোমাদের এখন দেয়ার পালা।

অনুষ্ঠানে নতুন আবর্তনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বক্তৃতা করেন পুরাতন আবর্তনের শিক্ষার্থী অদ্রিকা এষণা পূর্বাশা, আসলাম আহসান ও পাইক মোহাম্মদ নুরুল ইসলাম।

আলোর ইশকুলের শিক্ষকমন্ডলীর মধ্যে বক্তৃতা করেন সৈয়দ গোলাম ফারুক, খায়রুল আলম সবুজ, খন্দকার স্বনন শাহরিয়ার এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন।

মানবজ্ঞানের বিভিন্ন শাখার আনন্দময় চর্চা ও উৎকর্ষের ভেতর দিয়ে উদার ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানুষ গড়ে তোলার লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতি বছর আলোর ইশকুল কর্মসূচির আয়োজন করে থাকে। আঠারো উর্ধ্ব যে কোন জ্ঞানপিপাসু মানুষ আলোর ইশকুলের সদস্য হতে পারে।

বিশ্বের সংগীত, সাহিত্য, নৃত্য, চিত্রকলা, স্থাপত্য, ভাষ্কর্য, দর্শন, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি, বিজ্ঞান, শিক্ষা, বিশ্ববিদ্যার গুরুত্বপূর্ণ প্রায় সব শাখার ৪০টি উৎকর্ষ চক্রে অংশ নিয়ে মেধাবী অংশগ্রহণকারীরা উঁচু মানের যোগ্যতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবেন।

Tags: আবদুল্লাহ আবু সায়ীদবিশ্ব সাহিত্য কেন্দ্র
Previous Post

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

Next Post

আজ পবিত্র শবে বরাত

Next Post
শবে বরাতের রাতে মুসল্লিদের নামাজ ও দোয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ পবিত্র শবে বরাত

সীমান্তে একটি নীল পতাকা ও গাছের ছবি, নিরাপত্তা চিহ্নের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তের ভিতরে ঢুকে পাঁচ বাংলাদেশি কৃষককে মারধর করেছে বিএসএফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT