চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে সাধারণ মানুষের যেন কষ্ট না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:14 অপরাহ্ন 19, মার্চ 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলের বাগানে ভাষণ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামনে রমজান মাস। সাধারণ মানুষের যেন কষ্ট না হয় সেদিকে সবার দৃষ্টি দেয়া উচিত। এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)- এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে তিনি আরো বলেন, বনদস্যু ও জলদস্যুরা জঙ্গিবাদে জড়িত, তাদের ফিরিয়ে আনলেই চলবে না পুনর্বাসনও করতে হবে।

রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে এ দরবার অনুষ্ঠিত হচ্ছে।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষা এবং জঙ্গিবাদ দমনে র‌্যাবের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। মাদকের বিরুদ্ধে আরও সক্রিয় হতে সবাইকে আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেছেন, যারা দেশের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বদনাম করে তাদের চিহ্নিত করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘রমজান হলো কৃচ্ছতার মাস। আমাদের দেশে একটা অদ্ভুত ব্যাপার হলো রমজানে কিছু মানুষের মুনাফা লাভের অভিলাষ বেড়ে যায়। সাধারণ মানুষের যেন কষ্ট না হয় সেদিকে সবাই নজর না দিয়ে বরং এর উল্টোটা ঘটে।’
র‌্যাব সদস্যদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, রমজান এলে আরেকটি কাজ হয়, সেটি হলো খাদ্যে ভেজাল দেয়া; এছাড়া নকল প্রসাধনী এবং জাল মুদ্রা তৈরির চক্র সক্রিয় হয়। এসবের বিরুদ্ধে র‌্যাব প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ; মজুতদারি যাতে কেউ করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’ তিনি বলেন, ‘কোনো মানুষের খাদ্যে যাতে কষ্ট না হয়, সে ব্যবস্থা আমরা নিয়েছি।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের অনেক দেশই হিমশিম খাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখনো সে পর্যায়ে যায়নি, যাবেও না।
প্রধানমন্ত্রী বলেন, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ধরে রাখতে হবে। অগ্নিসন্ত্রাস মোকাবিলা করে স্থিতিশীলতা ধরে রাখার কারণেই আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ।
Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

শিবচরে দুর্ঘটনা: স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার

Next Post

বিনামূল্যে নয়, টিকেট কিনে অস্কারে অংশ নিয়েছেন ‘আরআরআর’ তারকারা

Next Post
আরআরআর সিনেমার তারকারা অস্কারে অংশ নেওয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনামূল্যে নয়, টিকেট কিনে অস্কারে অংশ নিয়েছেন 'আরআরআর' তারকারা

রাহুল গান্ধী ভারতীয় রাজনীতিবিদ, জনসভায় উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাহুল গান্ধীর বাড়িতে পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT