চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাদের অনলাইনে রিটার্ন দাখিল না করলেও চলবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:44 অপরাহ্ন 11, আগস্ট 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
নতুন ভবনে এনবিআর অফিসের দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে। তবে অন্য সব করদাতাকে অনলাইনে রিটার্ন জমা দিতেই হবে।

সোমবার এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

ছাড়প্রাপ্ত করদাতারা হলেন: (১) ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, (২) শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদ দাখিল সাপেক্ষে) (৩) বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা (৪) মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি (৫) বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।

তবে এ শ্রেণির করদাতারা চাইলে অনলাইন পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে পারবেন।

এর আগে, গত ৩ আগস্ট থেকে দেশের সব ব্যক্তিশ্রেণির করদাতার জন্য এনবিআরের ওয়েবসাইটে (www.etaxnbr.gov.bd) অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়।

এনবিআর জানিয়েছে, কোনো করদাতা ই–রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে তারা কাগুজে রিটার্ন জমা দিতে পারবেন।

২০২৪ সালে সীমিত আকারে অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার পর ১৭ লাখের বেশি করদাতা ই–রিটার্ন জমা দেন। বর্তমানে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ ও রিটার্ন দাখিল করতে পারবেন। দাখিলের পর তাৎক্ষণিকভাবে রসিদ ও আয়কর সনদ স্বয়ংক্রিয়ভাবে প্রিন্ট করার সুযোগও থাকবে।

Tags: অনলাইনে আয়কর রিটার্নআয়করআয়কর রিটার্নএনবিআরট্যাক্স
Previous Post

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

Next Post

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় পৌঁছেছেন, আনুষ্ঠানিক অভ্যর্থনা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের দুই ব্যক্তি ফুলের বাগানে সাক্ষাৎকার নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুঁই ফুল: শাইখ সিরাজের নির্মাণে সাবিনার সুরের অতলস্পর্শী যাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT