চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস গড়তে কানাডার ক্লাবের হয়ে মেসিদের লিগে মুলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 07, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি লিগে মুলার জার্সি হাতে হাসিমুখে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্ন মিউনিখের সাথে ২৫ বছরের সম্পর্কে ইতি টেনে কানাডার ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে বেছে নিলেন থমাস মুলার। ভিডিও বার্তায় জানিয়েছেন, সব জিততে এবং ইতিহাস গড়তেই হোয়াইটক্যাপস তার নতুন ঠিকানা। কানাডার ক্লাব হলেও হোয়াইটক্যাপস খেলে লিওনেল মেসিদের মেজর লিগ সকারে।

মেজর লিগ সকারে ওয়েস্টার্ন কনফারেন্সে খেলে হোয়াইটক্যাপস। ক্লাবটি এখনও জানায়নি কত খরচে মুলারকে দলে টানল। শুধু জানা যাচ্ছে এটি হবে দলটির সর্বোচ্চ খরচের মঞ্চ। ৬ মিলিয়ন ইউরোর একটি অঙ্ক আলোচনায় আছে মুলারকে ঘিরে। আগামী সপ্তাহে তিনি ক্লাবটিতে পা রাখবেন।

হোয়াইটক্যাপস ২০২৬ সালে মুলারকে মনোনীত খেলোয়াড় তালিকায় অন্তর্ভুক্ত করবে। ২০২৫ সালের বাকি সময়টুকু তিনি স্ট্যান্ডার্ড ডিলের তালিকায় থেকে খেলবেন। যে নিয়মে তার বেতন হোয়াইটক্যাপসের বাকি খেলোয়াড়দের সাথে গণনা করা হবে না।

হোয়াইটক্যাপসকে বেছে নিয়ে আশাবাদী মুলার বলেছেন, ‘ভ্যাঙ্কুভারে জিততে এসেছি, ইতাহাস গড়তে এসেছি। দলকে প্রতিটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করতে এসেছি এবং সেটা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

হোয়াইটক্যাপস ভক্ত এবং শহরটি নিয়ে মুলারের আগ্রহও ফুটে উঠেছে বার্তায়, ‘ভক্তরা অবশ্যই আমার থেকে আশা রাখবেন যেন একশ শতাংশ দেই। তারা আমার খেলা দেখেছেন এবং জানেন কেমন খেলি। আমার খেলার দক্ষতা ইউটিউব ভিডিও বা বেশ কয়েকটি টিভি শোতে দেখতে পাবেন। আমি এই শহর সম্পর্কেও অনেক শুনেছি।’

মেজর লিগ সকারে ওয়েস্টয়ার্ন কনফারেন্সে ২৪ ম্যাচে ১৩ জয় ৪ ড্র এবং ৫ হার নিয়ে দ্বিতীয় স্থানে আছে হোয়াইটক্যাপস।

মুলার দীর্ঘ ২৫ বছর জার্মান জায়ন্ট বায়ার্ন মিউনিখে খেলে এলেন। ২০০০ সালে বায়ার্ন যুব দলে যোগ দিয়ে ২০০৮ সালে সিনিয়র দলে নামেন। বায়ার্নের সাথে ২০১২-১৩ ও ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ১৩ বার বুন্দেসলিগা, দুবার উয়েফা সুপার কাপ, ৬টি জার্মান কাপ, দুটি ক্লাব বিশ্বকাপ এবং ৮টি জার্মান সুপার কাপ জিতেছেন। ২০১০ সালে জার্মানির হয়ে ৫ গোল করে বিশ্বকাপে গোল্ডেন বুট জেতেন এবং ২০১৪ সালে বিশ্বকাপ শিরোপা জেতেছেন।

Tags: থমাস মুলারমেজর লিগ সকারলিড স্পোর্টস
Previous Post

ট্রাম্পের নতুন শুল্ক: বাণিজ্যযুদ্ধ আরও বাড়ছে

Next Post

হাসপাতালে ভর্তি ইশরাক হোসেন, দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা

Next Post
ইশরাক হোসেন হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ভর্তি ইশরাক হোসেন, দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা

অ্যাথলেটিক দৌড়ে একজন স্প্রিন্টার দ্রুত দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০ বছর বিশ্বরেকর্ডটা টিকে আছে, এটা ভালো বার্তা দেয় না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT