চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুলারের বিদায়ের দিনে ছিটকে গেছেন মুসিয়ালা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 06, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে মুলার ও মুসিয়ালা, একে অপরের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির কাছে হেরে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বায়ার্ন মিউনিখ। সেই হতাশার সঙ্গে এবার যুক্ত হল জামাল মুসিয়ালার চোট। গোড়ালির মারাত্মক চোটে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে ২২ বর্ষী মিডফিল্ডারকে। তাতে শুরু হতে চলা নতুন মৌসুমের পুরোটাই মাঠের বাইরে থাকবেন তিনি। পাশাপাশি জার্মানির হয়ে আগামী বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কা আছে বলে জানিয়েছে ইউরোপের সংবাদমাধ্যমগুলো। সেই সঙ্গে এই ম্যাচের মধ্য দিয়ে বায়ার্ন অধ্যায়ের ইতি টানলেন কিংবদন্তি তারকা থমাস মুলার।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শনিবার ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচের প্রথমার্ধে মুসিয়ালার সঙ্গে পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমার আকস্মিক ধাক্কায় মাঠেই লুটিয়ে পড়েন তিনি। গোড়ালিতে চোট পেয়ে তাকে যেতে হয় হাসপাতালে। যদিও কিছুদিন আগে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন মুসিয়ালা।

মুসিয়ালার চোট সম্পর্কে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বায়ার্নের ম্যানেজার ভিনসেন্ট কম্পানি বলেছেন, ‘চোটের ধরণ দেখে খুব বেশি ভালো মনে হয়নি। তবে দেখতে যতটা খারাপ মনে হচ্ছে আশা করি ততটা খারাপ হবে না। সে এই পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠবে।’

একইদিনে দীর্ঘ ২৫ বছরের সফল ক্যারিয়ারের পর বিদায় জানালেন বায়ার্নের থমাস মুলার। এই বাভারিয়ানের সাফল্যের ঝুলিতে আছে অসংখ্য শিরোপা। বায়ার্নের হয়ে তিনি জিতেছেন ১৩টি বুন্দেসলিগা, দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এবং দুটি ফিফা ক্লাব বিশ্বকাপ। তিনি ছয়টি ডিএফবি-পোকাল শিরোপা, আটটি ডিএফএল-সুপারকাপ এবং দুটি উয়েফা সুপার কাপও জিতেছেন। বায়ার্নের হয়ে ৭০০এর বেশি ম্যাচ খেলে তিনি গোল করেছেন ২৫০টি এবং গোল করতে সাহায্য করেছেন ২০০টিরও বেশি।

মুসিয়ালার চোট এবং মুলারের চলে যাওয়াতে ভিনসেন্ট কম্পানি নতুন করে ভাবতে হবে তাদের মাঝমাঠ নিয়ে।

Tags: থমাস মুলারবায়ার্ন মিউনিখবিশ্বকাপমুসিয়ালালিড স্পোর্টস
Previous Post

কিশোরগঞ্জে এসিল্যান্ডসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

Next Post

নির্বাচনের প্রস্তুতি ও পরিবেশ বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post
নির্বাচন ও নিরাপত্তা বিষয়ক আলোচনা চলাকালে স্বরাষ্ট্র উপদেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের প্রস্তুতি ও পরিবেশ বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ধুরন্ধর সিনেমার প্রথম লুকের দৃশ্য, রণবীরের চরিত্রের ঝলক. Channel i News - চ্যানেল আই নিউজ

'ধুরন্ধর'র ফার্স্ট লুকে নজর কাড়লেন রণবীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT