চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিত্তবানদের জন্যও দুঃস্বপ্ন হতে পারে এবারের বাজেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:32 অপরাহ্ন 01, জুন 2023
in অর্থনীতি
A A
বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, বাজেট ২০২৩-২৪. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যক্তিশ্রেণির করদাতাদের কিছুটা স্বস্তি দিলো সরকার, বাড়ানো হয়েছে করমুক্ত আয়ের সীমা। প্রস্তাবিত বাজেটে ৩ লাখ থেকে বাড়িয়ে এটা সাড়ে ৩ লাখ করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। তবে ভ্রমণ পিপাসুদের জন্য দুঃসংবাদ, এই খাতে কর বাড়ানোর প্রস্তাব করেছেন তিনি।

অন্যদিকে করযোগ্য আয় নেই, ভাবছেন করজালের বাইরে থাকবেন, তা আর হচ্ছে না, রিটার্ন জমা দিলেই ২ হাজার টাকা দিতে হবে সরকারকে। বিত্তবানদের জন্যও দুঃস্বপ্নে পরিণত হতে পারে এবারের বাজেট, বাড়ানো হয়েছে সম্পদের ওপর কর, সারচার্জ।

এরই মাঝে প্রস্তাবিত বাজেটের আকার, বাজেটের উল্ল্যেখযোগ্য দিক সম্পর্কে অনেক তথ্য ইতোমধ্যেই জানা গেছে। অর্থমন্ত্রী হিসেবে ৫ম বাজেটে আ হ ম মুস্তফা কামাল রাজস্ব আয় ধরেছেন ৫ লাখ কোটি টাকা, আয়-ব্যয়ে ঘাটতি ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি যা জিডিপির ৫.২%। বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭.৫%, বছর শেষে জিডিপি হবে ৫০ লাখ ৬ হাজার ৬৭২ কোটি টাকা, মূল্যস্ফীতি থাকবে ৬% এর মধ্যে।

বাজেট নিয়ে মানুষের আগ্রহের জায়গা মূলত কর ও শুল্ক বিষয়ক প্রস্তাবনা। অর্থবিভাগ থেকে পাওয়া অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা বিশ্লেষণ করে দেখা গেছে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে সাড়ে ৩ লাখ করা হয়েছে। তবে নারী কিংবা ৬৫ বছরের বেশি করদাতাদের এই সীমা ৪ লাখ টাকা। সর্বনিম্ন করহার ১০% থেকে কমিয়ে ৫% এবং সর্বোচ্চ করহার ৩০ % থেকে কমিয়ে ২৫% করার প্রস্তাব করা হয়েছে।

করমুক্ত সীমার নীচে থাকলেও সরকারি সেবা নিতে রিটার্ন দাখিল দরকার হয় এমন ক্ষেত্রে ন্যূনতম কর ২ হাজার টাকা করা হয়েছে। অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করতে ভ্রমণ কর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। পরিবেশ দূষণ কমাতে একাধিক গাড়ীর ক্ষেত্রে বিভিন্ন সিসি বা কিলোওয়াটভিত্তিক পরিবেশ সারচার্জ আরোপ করা হচ্ছে।

সারচার্জ আরোপের ক্ষেত্রে ন্যূনতম সীমা ৩ কোটি থেকে বাড়িয়ে ৪ কোটি টাকা করা হয়েছে। নীট সম্পদের মূল্যমান ৪ কোটির বেশি হলে ১০% সারচার্জ এবং নীট সম্পদের মূল্যমানের সীমা ৫০ কোটির বেশি হলে ৩৫% সারচার্জ আরোপ করা হবে।

যাত্রী প্রতি ১ ভরি স্বর্ণ আনতে ২ হাজার টাকার বদলে এখন থেকে ৪ হাজার টাকা শুল্ক দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ওষুধ, চিকিৎসা সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা অব্যাহত রাখার কথা বলা হয়েছে। ক্যান্সার রোগীদের চিকিৎসা সুলভ করতে দেশে প্রস্তুত হয় এমন ক্যান্সার নিরাময়ের ওষুধের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

ইঞ্জেকশনের আইভি ক্যানুলা উৎপাদনের প্রধানতম কাচামাল সিলিকন টিউব আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হচ্ছে। ডায়াবেটিক ব্যবস্থাপনার ওষুধ উৎপাদনে বিশেষ কিছু কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হচ্ছে। তরল নিকোটিন আমদানিতে ১৫০% সম্পূরক শুল্ক আরোপ করা হচ্ছে।

ইলেকট্রনিক সিগারেট এবং ভ্যাপারাইজিং ডিভাইসের আমদানিতে ২১২.২০% শুল্ক আরোপরে প্রস্তাব করা হয়েছে। কাজু বাদাম আমদানিতে শুল্ক ১৫.২৫ থেকে বাড়িয়ে ৪৩% করা হচ্ছে। সুগন্ধী চাল আমদানিতে ১৫% মূসক আরোপ করা হয়েছে। খেজুর আমদানিতে ২৫% শুল্ক এবং ১৫% মূসক আরোপ হচ্ছে। চশমার ফ্রেম আমদানিতে শুল্ক ৫ থেকে বাড়িয়ে ২৫% করা হচ্ছে। বল পয়েন্ট কলমে উৎপাদন পর্যায়ে ০ থেকে মূসক বাড়িয়ে ১৫% করা হচ্ছে। নিন্মস্তরের সিগারেটের বিদ্যমান সম্পূরক শুল্ক হার ১% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। তবে মধ্যম. উচ্চ এবং অতি উচ্চ স্তরের সিগারেটের শুল্ক হার ৬৫%ই থাকছে। এতে ৬ হাজার কোটি টাকার বাড়তি কর পাবে সরকার।

Tags: জাতীয় বাজেট ২০২৩-২৪
Previous Post

তথ্যপ্রযুক্তি খাতে বেড়েছে বরাদ্দ

Next Post

মেসি পিএসজি ছাড়ছেন, নিশ্চিত করলেন কোচ

Next Post
মেসি ও কোচের মধ্যে আলোচনা, পিএসজি ছাড়ার বিষয় নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি পিএসজি ছাড়ছেন, নিশ্চিত করলেন কোচ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, জয়-জাকিরের ব্যাটে লড়াইয়ের আভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়-জাকিরের ব্যাটে লড়াইয়ের আভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT