এবছর ‘নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান’ স্লোগানে উদ্যাপিত হবে বাংলা নববর্ষ। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ মিলিয়ে ২দিন চলবে নববর্ষের আয়োজন। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সে বিষয়ে এখনো কোন আলোচনা হয়নি বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা।








