চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরায় গুম ও হত্যাচেষ্টায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:21 পূর্বাহ্ন 23, আগস্ট 2024
in - সেমি লিড, অপরাধ
A A
শেখ হাসিনা বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশে রাজনৈতিক নেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার গুম-অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের একাধিক মন্ত্রী ও নির্দেশদাতাদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী আইনজীবী সোহেল রানা।

মামলায় শেখ হাসিনাসহ অন্য আসামিরা হলেন-আত্মগোপনে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৪), সাবেক আইনমন্ত্রী আনিসুল হক (৬৮), পুলিশের সাবেক আইজিপি একেএম শহীদুল হক (৪), সাবেক র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন।

বৃহস্পতিবার রাতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সতত্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান। গত সোমবার (১৯ আগস্ট) আদালতের নির্দেশে উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন মো. সোহেল রানা নামের ভুক্তভোগী ওই আইনজীবী।

এজাহারসূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানাধীন ৫ নম্বর সেক্টরের ১নং রোডের স্মাইল গ্যালারি নামের একটি শো-রুমের সামনে থেকে রাত ৮টার দিকে ওই আইনজীবী ও তার সঙ্গে থাকা বন্ধু মো. আশরাফুল ইসলাম রিংকুকে ১০-১১ জন বন্দুকধারী র্যাবের একটি স্টিকারযুক্ত গাড়িতে উঠিয়ে চোখ বেঁধে ও পিছমোড়া হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যায়।

মামলায় বলা হয়, সেদিন তাদের গাড়িতে উঠিয়ে নেওয়ার পর গাড়ির ভেতর ওই বন্দুকধারীরা ডিজে গান চালিয়ে ভুক্তভোগীদের উপর অমানবিক নির্যাতন চালায়। ঘণ্টাখানেক নির্যাতনের পর গাড়িটি একটা বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে রাখা হয় এবং তাকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে সবুজ পর্দার বেষ্টনী সম্বলিত একটি খুপড়ি ঘরে রাখা হয়।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় করা মামলার তথ্য বলছে, দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে আটক থাকার পর ভারতের সীমান্ত সংলগ্ন রাজশাহী গোদাগাড়ি এলাকায় চোখ বাঁধা অবস্থায় ছাড়া পান ওই ভুক্তভোগী। ছাড়ার সময় কতিপয় ব্যক্তি তাকে বিএনপির রাজনীতি এবং আইন পেশার সঙ্গে যুক্ত না থাকার শর্তে ছেড়ে দেয়। অন্যথায় তাকে পরিবারসহ চিরতরে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

এজাহারে আরো উল্লেখ করা হয়, ১নং আসামি শেখ হাসিনার হুকুমে এবং ২ থেকে ৫নং আসামিদের নির্দেশে অন্যান্য আসামিরা দেশে একনায়কতন্ত্র ও স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করতেই ভুক্তভোগী মো. সোহেল রানাকে গুমের নামে অপহরণ ও বিনাবিচারে আটকে রাখে।

এ বিষয়ে শেখ হাসিনা সরকারের আমলে গুম ও নির্যাতনের শিকার ভুক্তভোগী আইনজীবী মো. সোহেল রানা বলেন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তাদের এমন শাস্তি হওয়া উচিত যাতে করে ভবিষ্যতে কোনো সরকারই গুমের রাজনীতিতে জড়াতে না পারে এবং সেই সঙ্গে আমি গুম প্রতিরোধে সরকারের প্রতি আইন প্রণয়নের দাবি জানাই।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক অপরাপর আসামিদের বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, মামলা হওয়ার পর থেকে আমরা সুষ্ঠু তদন্তের দিকেই যাচ্ছি। এ নিয়ে আমাদের কাজ চলছে।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পর থেকে বাংলাদেশ পুলিশ নাগরিকদের সর্বোচ্চ সেবাটুকুই দেবে।

Tags: মামলাশেখ হাসিনা
Previous Post

ভেঙেছে গোমতীর বাঁধ, ২ লাখ মানুষের জীবন বিপন্ন

Next Post

আনসার সদস্যদের উত্তরা-শাহবাগ অবরোধ

Next Post
উত্তরা-শাহবাগ অবরোধের সময় আনসার সদস্যরা ও সাধারণ মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

আনসার সদস্যদের উত্তরা-শাহবাগ অবরোধ

বাংলাদেশি ব্যক্তি সুন্দর পোষাক পরে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থ বেশি পেলে নিজের চরিত্রে অভিনয় করবেন দ্রাবিড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT