চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার আদালতেই গ্রেপ্তার হলেন কেজরিওয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:05 অপরাহ্ন 26, জুন 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আদালত থেকে গ্রেপ্তার কেজরিওয়াল, ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

আবগারি দুর্নীতি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা-সিবিআই। দিল্লির আদালত থেকেই সিবিআই তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। এর আগে এই একই মামলায় তাকে গ্রেফতার করেছিল ইডি।

এনডিটিভি জানিয়েছে, দিল্লির একটি আদালত সিবিআইকে আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতারের অনুমতি দেয়। বিশেষ বিচারক অমিতাভ রাওয়াতের নির্দেশে কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই।

কেজরিওয়ালের গ্রেপ্তারের পরে তার দল এক্স-এ এক পোস্টে জানিয়েছে, আজ যখন বিজেপি ভাবছিল অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্ট থেকে জামিন পেতে পারেন তখন তারা আবার একটি ষড়যন্ত্র করেছে। তাকে একটি ভুয়া মামলায় সিবিআই দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু বিজেপির প্রতিটি ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে এবং শেষ পর্যন্ত সত্যের জয় হবে।

এর আগে, মঙ্গলবার দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পরেই তিহাড় জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের একটি দল। তার বয়ানও নথিভুক্ত করা হয়। পরে বুধবার তাকে আদালতে হাজির করানোর অনুমতিও পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

আজ বুধবার দিল্লির ট্রায়াল কোর্টে আম আদমি পার্টির (আপ) আহ্বায়ক কেজরিওয়ালকে হাজির করেন তিহাড় জেল কর্তৃপক্ষ। দুই পক্ষই নিজেদের বক্তব্য রাখেন বিশেষ বিচারক অমিতাভ রাওয়াতের সামনে। সেখানেই সিবিআই কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে বলেন, আবগারি মামলার তদন্তের অগ্রগতির জন্য কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই তাকে সিবিআই নিজেদের হেফাজতে নিতে চায়। যদিও কেজরিওয়ালের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাকে কোনও নোটিস ছাড়াই জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি, সিবিআইয়ের আবেদনের বিরোধিতা করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। তার পর কয়েক দফা ইডি হেফাজত শেষে কেজরিওয়ালকে তিহাড় জেলে পাঠান বিচারক। তারপর থেকে তিহাড়েই ছিলেন তিনি। গত বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তার জামিন মঞ্জুর করে। তবে শুক্রবার সকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ইডির আবেদনে সাড়া দিয়ে কেজরিওয়ালের জামিন স্থগিত রাখে দিল্লি হাইকোর্ট।

Tags: অরবিন্দ কেজরিওয়ালকেজরিওয়ালসিবিআই
Previous Post

উরা ধুরা গান নিয়ে যা বললেন শিল্পী দেবশ্রী অন্তরা

Next Post

শহীদ কামারুজ্জামানের ১০১তম জন্মবার্ষিকী পালন

Next Post
শহীদ কামারুজ্জামানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ কামারুজ্জামানের ১০১তম জন্মবার্ষিকী পালন

হাওর সাঁতরে এসে বিদ্যুৎ টাওয়ারে উঠলো যুবক, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাওর সাঁতরে এসে বৈদ্যুতিক টাওয়ারে উঠলো যুবক, ৩ উপজেলায় বিদ্যুৎ বন্ধ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT