চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বাধার মুখে অপু বিশ্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:31 অপরাহ্ন 29, জানুয়ারি 2025
in বিনোদন
A A
অপু বিশ্বাস রঙ ছড়াতে দিনাজপুর যাচ্ছেন, সুন্দর পোশাক ও হাসি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে মেহজাবীন চৌধুরী, টাঙ্গাইলে পরীমণির পর এবার ঢাকার মধ্যেই স্থানীয় মুসল্লিদের বাধার মুখে পড়তে হলো চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। রেস্টুরেন্ট উদ্বোধন করতে গিয়ে ব্য়র্থ হলেন এই নায়িকা।

২৮ জানুয়ারি ঢাকার কামরাঙ্গীরচরের ‘সোনার থালা’ নামের একটি রেস্টুরেন্ট উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় এ নায়িকার। তবে স্থানীয় মুসল্লিরা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গীচর থানায় গিয়ে অভিযোগ জানায়। এরপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান গণমাধ্যমে বলেন, স্থানীয় মুসল্লিরা এসে অভিযোগ করার পর, থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে। তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়ে গতকাল উদ্বোধন সম্পন্ন করেছেন।

থানায় অভিযোগ দেওয়ার পর উপস্থিত মুসল্লিদের কয়েকজন ভিডিও প্রকাশ করেন। সেখানে একজন অভিযোগের বিষয়টি তুলে ধরে বলেন, অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে। এটা জানার পর মুসল্লি, জনতা ক্ষেপে উঠেছে। আমরা প্রশাসনের কাছে এসেছি। বলেছি, এই কামরাঙ্গীরচরে নায়িকা-নর্তকি এনে এ ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না। দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে।

ওই ব্যক্তি জানান, স্থানীয় মাদ্রাসায় অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। এ জন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন না আসতে পারেন।

বিষয়টি নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Tags: অপু বিশ্বাসথানানায়িকালিড বিনোদনসিনেমা
Previous Post

রংপুরের টানা তৃতীয় হার, প্লে-অফের দৌড়ে এগিয়ে চিটাগং

Next Post

৫ আগস্ট নির্বাচন দিয়ে গণঅভ্যুত্থানকে স্মরণীয় করুন: সালাহউদ্দিন

Next Post
সালাহউদ্দিন নির্বাচনী ভাষণে speaking at a press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ আগস্ট নির্বাচন দিয়ে গণঅভ্যুত্থানকে স্মরণীয় করুন: সালাহউদ্দিন

আধুনিক যুবক যুবতী, স্টাইলিশ চুল ও ফ্যাশনেবল পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

জোর করে ইস্যু ক্রিয়েট করবেন না: সাদী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT