চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনার সমান দামে পৌঁছে গেছে এই মশলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 অপরাহ্ন 02, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
সোনার দামে পৌঁছানো মশলা, লাল রঙের সূক্ষ্ম দানা ও পাত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেখতে সোনা না হলেও দাম সোনার কাছাকাছি। ভারতে দেড় লাখ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বিশ্ব বিখ্যাত মশলা জাফরান।

এই জাফরানকে ‘লাল সোনা’ বলা হয়ে থাকে। কেউ কেউ একে ‘সোনার মশলা’ বলেও উল্লেখ করেন। ভারতের দুর্গম পাহাড়ি অঞ্চল জাফরানের উৎপাদন ভূমি। কাশ্মীরের প্যামপোর শহরকে ‘জাফরানের শহর’ বলা হয়ে থাকে। মূলত সেখানেই জাফরান উৎপাদনকারী গাছের চাষ হয়।

এক কেজি জাফরান পেতে দুই থেকে তিন লক্ষটি ক্রোকাস ফুল লাগে। উৎপাদন প্রক্রিয়াও বেশ জটিল। সারা বছর ফুল মেলে না। তাই নানা কারণে জাফরানের দাম বেড়ে গিয়েছে। ক্রোকাস গাছ থেকে জাফরান পাওয়া যায়। এই গাছে বেগুনি রঙের যে ফুল ফোটে, তার গর্ভদণ্ডগুলোই জাফরান।

জাফরানে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এ ছাড়া জাফরানের ক্রোসিন আর ক্রোসেটিন নামক দুই অ্যান্টিঅক্সিড্যান্ট ওজন কমাতে সাহায্য করে, মানসিক অবসাদও কমায় এবং নিয়ন্ত্রণে রাখে রক্তে শর্করার পরিমাণ।

সম্প্রতি কাশ্মীরে জাফরানের উৎপাদন কমে এসেছে। ব্যবসায়ীদের অভিযোগ, আগে একটি মৌসুমে তিন থেকে পাঁচ বার গাছে ফুল ধরত, তখন তা থেকে অনেক জাফরান পাওয়া যেত। কিন্তু এখন মৌসুমে মাত্র দুই থেকে তিন বার ফুল ফোটে। আবহাওয়ার পরিবর্তনকেই উৎপাদন কমে যাওয়ার জন্য দায়ী করছেন ব্যবসায়ীরা। অনিয়ন্ত্রিত বৃষ্টি, অসময়ে বৃষ্টি এবং অত্যধিক গরম এই উৎপাদনের পথে প্রধান প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে।

পরিবেশ বিজ্ঞানীদের মতে, কাশ্মীরে বৃষ্টি এবং তুষারপাতের ধরন বদলেছে। গত ১০ বছরে যে পরিমাণে তুষারপাত বা বৃষ্টি হত, এখন তা হয় না যা জাফরান ব্যবসাকে প্রভাবিত করেছে। নাগরিক সভ্যতার বিকাশও জাফরান উৎপাদন হ্রাসের জন্য দায়ী।

Tags: জাফরানদামমশলা
Previous Post

বিসিএল দিয়ে সৌম্য-বিজয়দের নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি

Next Post

ভূমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন হলে ফাটল

Next Post
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভবনে ফাটল দেখা গেছে, ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন হলে ফাটল

চ্যাম্পিয়ন ডুফা ডায়মন্ডের খেলোয়াড়রা পুরস্কার গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরাজিত চ্যাম্পিয়ন ডুফা ডায়মন্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT