চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পঞ্চায়েত’-কে জীবন্ত ও জনপ্রিয় করেছেন নীনা-সুনীতা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 পূর্বাহ্ন 10, জুন 2025
in বিনোদন
A A
দুই নারী পঞ্চায়েত সদস্যের ছবি, একজন পরম্পরাগত পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সবচেয়ে সুনির্মিত সিরিজ ‘পঞ্চায়েত’, এর মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন নীনা গুপ্তা আর সুনীতা রাজওয়ার। অভিনয়ে তাদের পারফরম্যান্স এতটাই প্রশংসিত হয়েছে যে, দর্শক শুধু তাদের অভিনয় নয়, বরং ব্যক্তিগত জীবন ও সম্পদের হিসেবে জানতেও আগ্রহী হয়ে উঠছেন!

দর্শকের এসব আগ্রহের খোরাক জোগাচ্ছে বিভিন্ন সংবাদ প্রতিবেদন! নীনা গুপ্তা, যিনি মঞ্জু দেবী চরিত্রে জনপ্রিয়। তার নেট ওয়ার্থ প্রায় ৭০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে, সুনীতা রাজওয়ারের সম্পদের পরিমাণ প্রায় ৭ কোটি টাকা!

তবে শুধু মাত্র অর্থেই নয়, এই দুই অভিনেত্রীর কৃতিত্ব হল ‘পঞ্চায়েত’ সিরিজটিকে জীবন্ত ও জনপ্রিয় করে তোলা। তাদের অভিনয়ই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। পঞ্চায়েতের মাধ্যমে তারা যে কদর পেয়েছেন, তা সম্পদের হিসেব-নিকেশে কী আর প্রতিফলিত হবে!

নীনা গুপ্তা বহু বছর ধরেই বলিউডের প্রভাবশালী নাম। সাথ সাথ, গান্ধী, দ্য ডিসিভারস, মির্জা গালিবসহ একাধিক প্রশংসিত প্রজেক্টে কাজ করলেও, কজের চেয়ে তার এক পোস্ট ঝড় তুলেছিলো সোশ্যাল মিডিয়ায়, বদলে যায় তার ক্যারিয়ার। ‘বাধাই হো’ ছবির সাফল্যের পর থেকে তিনি একের পর এক প্রজেক্টে নজর কাড়ছেন।

বর্তমানে পঞ্চায়েত–এ ‘মঞ্জু দেবী’র চরিত্রে তার অভিনয় বিশেষ প্রশংসিত হচ্ছে। পাশাপাশি, খুব শিগগির তাকে দেখা যাবে ‘মেট্রো ইন দিনো’ ছবিতেও। লাইফস্টাইল এশিয়ার তথ্য অনুযায়ী, নীনার বর্তমান সম্পদের পরিমাণ ৭০ কোটি টাকা। তিনি প্রতি টিভি পর্বে ৫০ হাজার টাকা পারিশ্রমিক নেন!

অন্যদিকে, সুনীতা রাজওয়ার ধীরে ধীরে ওটিটি দুনিয়ায় নিজের অবস্থান পাকাপোক্ত করছেন। পঞ্চায়েত–এ ‘ক্রান্তি দেবী’ চরিত্রে তাঁর নিখুঁত অভিনয় যেমন প্রশংসিত, তেমনি গুল্লক, স্ত্রী, বালা, কেদারনাথ এবং শুভ মঙ্গল জ্যায়াদা সাবধান–এর মতো ছবিতে তাঁর উপস্থিতিও দর্শকের মন ছুঁয়েছে।

নবভারত টাইমস–এর রিপোর্ট অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৭ কোটি টাকা।

‘পঞ্চায়েত সিজন ৪’ আসছে ২ জুলাই, তবে দর্শক চাইলে ভোট দিয়ে এই তারিখ আগাতে পারেন। আমাজন ও টিভিএফ একটি ভোটাভুটি চালু করেছে — ‘টিম মঞ্জু দেবী’ বনাম ‘টিম ক্রান্তি দেবী’। যারা ভোট দেবেন, তাদের সক্রিয়তায় সিজন-৪ ২ জুলাইয়ের আগেই মুক্তি পেতে পারে। ভোটিং চলবে ১০ জুন পর্যন্ত। –কইমই

Tags: নীনা গুপ্তাপঞ্চায়েতসিরিজসুনীতা রাজওয়ার
Previous Post

ঈদের চতুর্থ দিনে চ্যানেল আইয়ে যতো আয়োজন

Next Post

বাড়ছে করোনা, মেট্রোরেলে মাস্ক ব্যবহারের অনুরোধ

Next Post
ঢাকার মেট্রো স্টেশনে ট্রেন ও যাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়ছে করোনা, মেট্রোরেলে মাস্ক ব্যবহারের অনুরোধ

আইসিসির হল অব ফেমে নির্বাচিত ক্রিকেট তারকারা, ধোনি, ভেট্টোরি, হেইডেনসহ ৭ জন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির হল অব ফেমে ধোনি, ভেট্টোরি, হেইডেনসহ ৭ জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT