চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই প্রথম ঢাকা আসছেন কোন রুশ পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:23 পূর্বাহ্ন 07, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন, ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকায় আসছেন। এটি কোন রুশ পররাষ্ট্রমন্ত্রী প্রথম ঢাকা সফর। 

ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে ভারতের দিল্লিতে জি-২০ সম্মেলনে যাওয়ার পথে তিনি এ সফর করছেন।

ঢাকা-মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিসহ বৈশ্বিক প্রেক্ষাপটে ল্যাভরভের এ সফরের রাজনৈতিক গুরুত্ব অনেক বলে মনে করছেন ঢাকার কূটনৈতিক সংশ্লিষ্টরা। মস্কোর সঙ্গে ঢাকার ঐতিহাসিক সম্পর্ক অটুট রাখতে এবং সামনের দিনেও বাংলাদেশ যেন দেশটির পাশে থাকে সেই বার্তা নিয়েই ল্যাভরভের এই সফর বলে মনে করছেন অনেকেই।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রাতে রাজধানীর একটি হোটেলে মোমেন-ল্যাভরভ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। আলোচনায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা-মস্কো সম্পর্ক জোরদার, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অগ্রগ‌তি, প্রতিরক্ষা সহযো‌গিতা জোরদার, বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুও গুরুত্ব পাবে আলোচনায়। বৈঠক শেষে নৈশভোজে অংশ নেবেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

ল্যাভরভ আগামীকাল শুক্রবার ৮ সেপ্টম্বব সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সব আনুষ্ঠানিকতা শেষ করে জি-২০ সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে নয়া দিল্লির উদ্দেশ্যে রওনা করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ঢাকায় আসার কথা ছিল ২০২২ সালের নভেম্বরে। সে সময় ঢাকায় ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের একটি সম্মেলনে তার যোগ দেয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই সফর বাতিল হয়ে যায়।

Tags: জি-২০পররাষ্ট্রমন্ত্রীরুশ পররাষ্ট্রমন্ত্রীসের্গেই ল্যাভরভ
Previous Post

শাইখ সিরাজ: কৃষিবন্ধু, কৃষকবন্ধু এক কৃতী বাঙালি

Next Post

আজ পদ্মা সেতু দিয়ে ভাঙ্গায় যাবে ট্রেন

Next Post
পদ্মা সেতু দিয়ে ট্রেনের চলাচল, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ পদ্মা সেতু দিয়ে ভাঙ্গায় যাবে ট্রেন

মেসি, হালান্ড ও এমবাপে ব্যালন ডি’অর প্রতিযোগিতায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যালন ডি’অরের দৌড়ে মেসি-হালান্ড-এমবাপের সাথে যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT