চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এটি মেসির শেষ ম্যাচ নয়, স্কালোনির চুক্তির মেয়াদ আজীবন হোক’

বলেছেন ডি মারিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:54 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি আলোচনা করছেন খেলোয়াড়দের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কালোনি, মেসি, ডি মারিয়া

ক্যারিয়ারের শেষ প্রান্তে লিওনেল মেসি। বিশ্বকাপের বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাঠে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ফেলেছেন কিংবদন্তি। তবে মেসির সাবেক জাতীয় দল সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়া বলেছেন, এটিই মেসির শেষ নয়, বিশ্বকাপের পরে একটি ম্যাচও খেলবেন। এছাড়া কোচ লিওনেল স্কালোনির সঙ্গে আজীবন চুক্তির মেয়াদ বাড়ানোর কথাও বলেছেন তিনি। 

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন ডি মারিয়া। বিশ্বজয়ী এই তারকা ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি দেখতে স্টেডিয়ামে যাননি। দেশের মাটিতে মেসির বিদায়ী ম্যাচ জানার পরেও কেনো যাননি, এমন প্রশ্ন এসেছিল ডি মারিয়ার কাছে। জবাবে জানিয়েছেন, ঘরের মাঠে অন্তত আরও একটি ম্যাচ খেলবেন মেসি।

বলেছেন, ‘লিও এখনও অবসর নেয়নি। এটা হচ্ছে শেষ বাছাইপর্বের ম্যাচ, কিন্তু তার এখনও বিশ্বকাপ বাকি আছে। এর পরে অবশ্যই আরও একটি ম্যাচ খেলবেন। আমার কাছে এটা বিদায় নয়। সেই কারণেই আমি যাইনি। আমি তার সাথে কথা বলেছি। আমি খুশি যে সে এখনও মাঠে আছে।’

লিওনেল স্কালোনির অধীনে দুটি কোপা আমেরিকা শিরোপা ও ২০২২ বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ডি মারিয়া চাচ্ছেন স্কালোনিকে আজীবনের জন্য আর্জেন্টিনার কোচ হিসেবে রেখে দেয়া হোক।

বলেছেন, ‘আমাদের তাকে আজীবন চুক্তিতে রাখা উচিত। সে যা কিছু অর্জন করেছে, জাতীয় দলের সাথে তা অতুলনীয়। যে খেলোয়াড়দের সে দলে আনছেন এমএলএস থেকে, আজ তারা এক একজন তারকা। প্রতিটি ম্যাচে তিনি সেরাটা দিয়েছেন। এটা কেবল তার অর্জনের বিষয় নয়, বরং তরুণ খেলোয়াড়দের সাথে, অনূর্ধ্ব-২০ স্কোয়াডের সাথে তিনি যা করেছেন তাও। এটার জন্য় স্বীকৃতি প্রাপ্য । তিনি এটার যোগ্য। জাতীয় দল এখন যেখানে আছে. সেখানে নিয়ে আসার জন্য তিনি সবকিছু করেছেন। তিনি আরও অনেক বছর এখানে থাকার যোগ্য।’

Tags: ২০২৬ ফিফা বিশ্বকাপআর্জেন্টিনাডি মারিয়ামেসিলিড স্পোর্টসস্কালোনি
Previous Post

ডাকসু: সবার দৃষ্টি এখন এলইডি স্ক্রিনে

Next Post

এশিয়া কাপ: উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাট করবে আফগানিস্তান

Next Post
আফগানিস্তান ও হংকং দলের ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ: উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাট করবে আফগানিস্তান

বিনোদন জগতের তারকারা বিভিন্ন দৃশ্যে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলের জন্য পুরো ভারতকে একসাথে করলেন শাহরুখ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT