চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলে হামলার পেছনে হামাসের এই কমান্ডার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:43 অপরাহ্ন 11, অক্টোবর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ইসরায়েলে হামলার পেছনে হামাসের এই কমান্ডার, ছবি কালো-সাদা. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ অক্টোবর ইসরায়েলে ব্যাপক হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আর এই হামলার মাস্টারমাইন্ড হলেন হামাসের কমান্ডার মোহাম্মদ দেইফ, যিনি ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড ব্যক্তি। হামলার আগে তিনি এক অডিও বার্তায় এই অভিযানকে ‘আল আকসা ফ্লাড’ বলে অভিহিত করেন। তিনি সেখানে বলেন, আল আকসা মসজিদে ইসরায়েলি হামলার প্রতিবাদেই এই অভিযান।

এনডিটিভি জানিয়েছে, ২০২১ সালের মে মাসে মুসলমানদের পবিত্র স্থান আল আকসা মসজিদে হামলা করে ইসরায়েলি বাহিনী। আর তার প্রতিশোধ হিসেবেই এই অভিযান। আল আকসা মসজিদে ইসরায়েলের হামলা, উপাসকদের মারধর, বয়স্ক ও যুবকদের মসজিদ থেকে টেনে বের করার ঘটনা ঘটে তখন।

এই ঘটনার দুই বছরেরও বেশি সময় পর ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় সবথেকে বড় আঘাত করে হামাস। যা ইসরায়েলকে যুদ্ধ ঘোষণা এবং গাজায় প্রতিশোধমূলক হামলা চালাতে বাধ্য করে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৯শ’র বেশি মানুষ।

বেশ কয়েকবার ইসরায়েলের হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়া দেইফ খুব কমই কথা বলেন এবং জনসমক্ষে কখনও উপস্থিত হন না। তাই যখন হামাসের টিভি চ্যানেল ঘোষণা করে যে তিনি বক্তৃতা দিতে চলেছেন, তখন ফিলিস্তিনিরা বুঝতে পারে যে উল্লেখযোগ্য কিছু ঘটতে চলেছে।

দেইফ রেকর্ডিংয়ে বলেছেন, আজ আল আকসার ক্রোধ, আমাদের জনগণ ও জাতির ক্রোধ বিস্ফোরিত হচ্ছে। আমাদের মুজাহেদিন (যোদ্ধা), আজ আপনার দিন, এই অপরাধীদেরকে বোঝানোর যে- তাদের সময় শেষ হয়েছে।

তিনি বলেন, হামাস বারবার ইসরায়েলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের অপরাধ বন্ধ করা, বন্দীদের মুক্তি দেওয়া, নির্যাতন বন্ধ করা এবং ফিলিস্তিনি জমির দখল বন্ধ করার জন্য ইসরায়েলকে সতর্ক করেছিল। কিন্তু তারা তা শুনেনি।

তিনি বলেন, হামাস আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘দখলদারি অপরাধ’ বন্ধ করার আহ্বান জানিয়ে আসলেও ইসরায়েল বরাবরই উস্কানি বাড়িয়ে দিয়েছে। হামাস অতীতে ইসরায়েলকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে মানবিক চুক্তি করতে বলেছিল, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে। অবৈধ দখল, আন্তর্জাতিক নীরবতা, আন্তর্জাতিক আইন ও রেজুলিউশনের অস্বীকৃতি এবং আমেরিকান ও পশ্চিমা সমর্থনের আলোকে আমরা এসব বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।

ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, দেইফ হামলার পরিকল্পনা ও পরিচালনার সঙ্গে সরাসরি জড়িত ছিল। হামাসের একটি সূত্র বলেছে, হামলার প্রস্তুতির সিদ্ধান্তটি যৌথভাবে গৃহীত হয়েছিল। হামাসের আল কাসাম ব্রিগেডের কমান্ডার দেইফ এবং হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার এই সিদ্ধান্ত নেন। তবে মূল পরিকল্পনাকারী ছিলেন দেইফ।

সূত্রটি বলেছে, এই অভিযানের তথ্য শুধুমাত্র কয়েকজন হামাস নেতারই জানা ছিল। এমনকি ইসরায়েলের শত্রু এবং হামাসের জন্য অর্থ, প্রশিক্ষণ এবং অস্ত্রের গুরুত্বপূর্ণ উৎস ইরান পর্যন্ত এই হামলার বিষয়ে জানত না। হামাসের বহিরাগত সম্পর্ক বিভাগের প্রধান আলি বারাকা বলেছেন, আমরা এই যুদ্ধের জন্য দুই বছর ধরে প্রস্তুতি নিয়েছি।

দেইফ সম্পর্কে যা জানা গেছে
১৯৬৫ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পরে স্থাপিত খান ইউনিস শরণার্থী শিবিরে মোহাম্মদ মাসরি নামে জন্মগ্রহণ করেন দেইফ। ১৯৮৭ সালে ফিলিস্তিনি বিদ্রোহের সময় হামাসে যোগদানের পর মোহাম্মদ দেইফ নামে পরিচিত হন তিনি। তিনি ১৯৮৯ সালে একবার গ্রেপ্তার হয়েছিলেন এবং ১৬ মাস কারাবরণ করেছিলেন।

মোহাম্মদ দেইফ গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ডিগ্রি অর্জন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিনোদন কমিটির প্রধান ছিলেন এবং মঞ্চে কমেডিতে অভিনয় করতেন।

দেইফ হামাসের নেতৃত্বের পর্যায়ে আসার পর গাজায় বিভিন্ন সুড়ঙ্গ তৈরি করেন এবং বোমা তৈরির দক্ষতা বৃদ্ধি করেন।

দেইফ ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড ব্যক্তির তালিকায় রয়েছেন। গত কয়েক দশকে যত ইসরায়েলি আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছেন তার সবগুলোর পেছনে ছিলেন দেইফ। হামাসের একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলের একটি হত্যাচেষ্টায় দেইফ তার এক চোখ হারান এবং পায়ে গুরুতর আঘাত পান। ২০১৪ সালে ইসরায়েলের বিমান হামলায় তার স্ত্রী, ৭ মাস বয়সী ছেলে ও ৩ বছর বয়সী মেয়ে নিহত হন।

তিনি স্মার্ট ফোনের মতো আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করেন না।

Tags: ইসরায়েলকমান্ডারহামাস
Previous Post

১৬ বছরের কিশোরীর এআই কোম্পানির মূল্য ১৩৩ কোটি টাকা

Next Post

‘পরিবেশ রক্ষায় শিল্পের বর্জ্য এবং পানির সঠিক ব্যবহার জরুরি’

Next Post
ব্যক্তি বক্তা দ্যুপন্টের জল সমাধান বিষয়ক উপস্থাপনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পরিবেশ রক্ষায় শিল্পের বর্জ্য এবং পানির সঠিক ব্যবহার জরুরি’

বাংলাদেশ থেকে শ্রীলঙ্কাকে ঔষধ সহায়তা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কাকে ঔষধ সহায়তা দিল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT