চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যূনতম সংস্কার না হওয়া পর্যন্ত ধৈর্য্য ধরে এ সরকারকে সহযোগিতা করা উচিত

ফেনীতে জামায়াতের আমির

রবিউল হক রবি by রবিউল হক রবি
6:22 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, জনপদ, ফেনী
A A
নেতাদের সমাবেশে এক নেতা বক্তৃতা দিচ্ছেন, বিভিন্ন নেতা ও সাংবাদিক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন নিয়ে চিন্তার ভিন্নতা থাকতেই পারে। এমন একটা নির্বাচন এ জাতির পাওয়া প্রয়োজন, যাতে প্রত্যেকটা মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি হোক। ন্যূনতম সংস্কারগুলো না হলে সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না। এটা না হওয়া পর্যন্ত সকলের ধৈর্য্য ধরে এ সরকারকে সহযোগিতা করা উচিত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে মুহুরী নদীর ভাঙন স্থান বল্লার মুখ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে তিনি ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত ও শহীদ ইশতিয়াকের বাবার সাথে কুশল বিনিময় করেন।

একই দিন বিকেলে তিনি জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট এ গণঅভ্যুত্থানের শহিদেরা যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য জীবন দিয়েছে। একই কাজ যদি আমরাও করি তাহলে তাদেরকে অপমান করা হবে। শহীদদেরকে অপমান করবেন না। পঙ্গুদেরকে অপমান করবেন না। গুম হওয়া যারা, তাদেরকে অপমান করবেন না।

ডা. শফিকুর রহমান বলেন, সবাই আসুন আমরা ভালোর দিকে ফিরে আসি। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আর ভালোর কেন্দ্র বিন্দু হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন ছাড়া ভালো কিছু কেউ দিতে পারে নাই, দিতে পারবেও না। শ্রদ্ধা ও ভালবাসার বাংলাদেশ, মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই। আমরা আপনাদের সমর্থন প্রত্যাশা করি। সেই সাথে ভুল ত্রুটি করলে সমালোচনাও প্রত্যাশা করি।

Tags: গণঅভ্যুত্থানে শহীদডা. শফিকুর রহমান
Previous Post

রমজানে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার

Next Post

ফাইনালে ওঠার লড়াইয়ে মেয়ার্সকে ফিরিয়ে ফিল্ডিংয়ে বরিশাল

Next Post
অলিম্পিক পতাকা উড়ছে, খেলোয়াড়রা স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে ওঠার লড়াইয়ে মেয়ার্সকে ফিরিয়ে ফিল্ডিংয়ে বরিশাল

কিশোরগঞ্জে বিএনপির প্রথম সভায় হাতাহাতি, সভা পণ্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভায় হাতাহাতি, সভা পণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT