চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ঈদ দেশের মানুষের কাছে একটা কষ্টের দিন: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:55 অপরাহ্ন 17, জুন 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মুদ্রাস্ফীতির কারণে আবার ঈদুল আজহা সাধারণ মানুষের জন্য অত‌্যন্ত কষ্টের ও কঠিন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার ১৭ জুন সকালে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর দেশবাসীকে শুভেচ্ছা জানি‌য়ে তিনি এ মন্তব্য করেন। ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি তাঁ‌তিপাড়া এলাকায় পৈত্রিক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন বিএনপির মহাসচিব। এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাংবাদিকদের মাধ্যমে পুরো দেশবাসীকে এই শুভেচ্ছা জানান তিনি।

বিএনপির মহাসচিব বলেন, এবার ঈদ বাংলাদেশের মানুষের কাছে একটা কষ্টের দিন । এজন্যই যে এখন যারা পশু কোরবানি করেন তারা পশু কিনতে গিয়ে একটা বড় রকমের মুদ্রাস্ফীতির মুখে পড়েছেন। একই সঙ্গে সাধারণ মানুষ যারা কোরবানি দিতে পারে না তারা বিভিন্নভাবে কোরবানির মাংস সংগ্রহ করে। তাদের পক্ষে তা রান্না করাও কঠিন হয়ে দাঁড়ি‌য়ে‌ছে। কারণ রান্নার যে সমস্ত মসলা ও অন‌্যান‌্য উপকরণগুলো দরকার হয়, এটা তাদের পক্ষে সংগ্রহ করা খুব জটিল।

এই অবস্থার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ি করে মির্জা ফখরুল বলেন, আজকে দ্রব্যমূল্যের দাম যেভাবে বেড়েছে সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছে। এ কার‌ণে ঈদুল আজহা সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি । এ সব কার‌ণে মানুষ ঈদ আনন্দ উপভোগ করার সুযোগ পা‌চ্ছেনা।

বিএনপির সেন্টমার্টিন নিয়ে যে সমস্ত কথা বলছেন তা গুজব ছড়ানো হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্ত‌ব্যের প্রঙ্গে জান‌তে চাই‌লে বিএন‌পির মহাস‌চিব বলেন, আপনারা সব সময় ওবায়দুল কাদের সাহেবের রেফারেন্স দিয়ে কথা বলেন তো, এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। এজন্য পছন্দ করি না যে ওবায়দুল কাদের সাহেবের কথার জবাব দিতে আমার রুচিতে বাধে। যারা রাজনীতি করছেন ক্ষমতায় আছেন যদি সত্যকে উপলব্ধি না করেন, তারা যদি দেশের সমস্যা, গণমানুষের যে আকাঙ্ক্ষা বুঝতে না পারেন, তাহলে তারা কিভাবে শাসক হবেন? এবং আমরা দেখেছি গত দেড় যুগ ধরে এ দখলদার আওয়ামী লীগ সরকার জনগণের সকল আকাঙ্ক্ষাগুলোকে পদদলিত করে দিয়েছে।

তিনি বলেন,  জনগ‌ণের অধিকারগুলোকে ভোটের অধিকারগুলোকে পদদলিত করে দিয়েছে। গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে তারা আজকে জোর করে শাসন ব‌্যবস্থা জনগণের উপর চাপিয়ে দিয়েছে। শুধু তাদের কথার উত্তর দিতে আমাদের ইচ্ছে করে না এজন্যই জনগণ এখন তাদের পছন্দ করে না।

এ বিএনপি নেতা বলেন, মিয়ানমার ও সেন্টমার্টিনের বর্তমান ইস্যুটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ যে যাই বলুক এটাই সত্য যে সেখানে গোলাগুলি হচ্ছে। এবং টেকনাফ থেকে সেন্টমার্টিনের সমস্ত জাহাজগুলো বন্ধ হয়ে গে‌ছে। এই সত্যকে আওয়ামী লীগ অস্বীকার করবে কিভাবে। তাদের বিজিবির প্রধান সেখানে যাচ্ছে বারবার।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর প্রধান বারবার বলছেন যে আমরা সতর্ক আছি। তাহলে বিএনপি গুজব ছড়ালো কোথায়?। এটাতো বাস্তবতা যে সেন্টমার্টিনের সঙ্গে মিয়ানমারের ঘটনাবলির একটা সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যার কারণে সেন্টমার্টিনে জাহাজ যেতে পারছে না , খাদ্য যেতে পারছে না। সেখানকার যারা অধিবাসী তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিন পার করছে। তারা নিরাপত্তার অভাববোধ করছে। সেই জিনিসটা আওয়ামী লীগ স্বীকার করে না। তারা এই সমস্ত কথা বলছে যেসব কথা ভিত্তিহীন বানোয়াট। এজন্যই এ সমস্ত কথা আমরা গুরুত্ব দেই না।

Tags: ঈদঠাকুরগাঁওবিএনপিমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Previous Post

বিচ্ছেদের জন্য আইফোনকে দায়ী করে মামলা

Next Post

স্ত্রী-পুত্রের সাথে ছবি দিয়ে চঞ্চল দিলেন ‘তুফানী ঈদ মোবারক’!

Next Post
পরিবারের সঙ্গে চঞ্চল ঈদ মোবারক শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রী-পুত্রের সাথে ছবি দিয়ে চঞ্চল দিলেন ‘তুফানী ঈদ মোবারক’!

মক্কায় হজের দিন ইন্টারনেট ব্যবহারে রেকর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

হজের দিন মক্কায় ইন্টারনেট ব্যবহারে রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT