চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের এই ছবি পরিবার ছাড়া দেখা নিষেধ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:29 অপরাহ্ন 14, মে 2025
in বিনোদন
A A
একটি পরিবারের সবাই ঈদের আনন্দে একসঙ্গে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ– পরিবার ছাড়া দেখা নিষেধ’- এমন স্লোগানে এল ঈদুল আজহার সিনেমা ‘উৎসব’–এর ঘোষণা। তানিম নূর পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের নামকরা শিল্পীরা। ১৩ মে সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিনেমার নাম ঘোষণা এবং শিল্পীদের পরিচয় করিয়ে দেয়া হয়।

জানানো হয়, সিনেমাটি উৎসবের আমেজে দেশ ও দেশের বাইরে মুক্তি পাবে। ‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।

এক সিনেমায় এতজন তারকার উপস্থিতি দেশীয় চলচ্চিত্রে বিরল। এক সিনেমায় এতজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনয়শিল্পীর কাজ করার ঘটনা নেই বললেই চলে।

শিল্পীদের সাথে নির্মাতা তানিম নূর

‘উৎসব’ সিনেমার ঘোষণা ও শিল্পী পরিচয় অনুষ্ঠানে অভিনব লুকে উপস্থিত হন শিল্পীরা। অনুষ্ঠানস্থলে সবাই প্রবেশ করেন মুখোশ পরে। এক পর্যায়ে নির্মাতা মঞ্চে আমন্ত্রণ জানান শিল্পীদের এবং একসঙ্গে মুখোশ খুলে স্বরূপে হাজির হন উপস্থিত অতিথিদের সামনে।

নির্মাতা তানিম নূর জানান, ঈদকে কেন্দ্র করে পরিবার মিলে দেখার মতো একটা সিনেমা বানানোর ইচ্ছা ছিল তার। সেই ইচ্ছা–স্বপ্ন তাড়া করতে গিয়েই নির্মিত হয়েছে উৎসব।

অভিনেত্রী আফসানা মিমি বলেন, “পরিবার ছাড়া দেখা নিষেধ- এই কথাটা আমাকে আন্দোলিত করেছে। কারণ অনেক দিন ধরেই আমরা পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা খুঁজছিলাম।”

সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স, সহ–প্রযোজনায় আছে চরকি। সিনেমার নাম ঘোষণার অনুষ্ঠানে ডোপ প্রোডাকশন্সের ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, ‘প্রথম সিনেমা আর সেটাই ঈদের জন্য। সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। সবাইকে ধন্যবাদ। ঈদের আমেজ থাকতে থাকতে আমরা দেশের বাইরেও উৎসব মুক্তি দিতে চাই।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘উৎসব’ এই সময়ের খুব জরুরি সিনেমা। এখন কী ধরনের সিনেমা হচ্ছে তা আমরা সবাই দেখছি। এর ভিড়ে সবাই মিলে দেখার মতো সিনেমা খুবই প্রয়োজন, বিশেষ করে ঈদের মতো সময়ে।

তানিম নূরের উচ্ছ্বাসের কারণেই সিনেমাটিতে কাজ করতে রাজি হয়েছেন সবাই। একটা অসাধ্য সাধন হয়েছে বলে জানান আজাদ আবুল কালাম। সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও শিমুল হক। চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন রাশেদ জামান।

Tags: অপি করিমআজাদ আবুল কালামআফসানা মিমিইন্তেখাব দিনারঈদের ছবিউৎসবচঞ্চল চৌধুরীজয়া আহসানজাহিদ হাসানতারিক আনাম খানলিড বিনোদনসাদিয়া আয়মানসুনেরাহ বিনতে কামালসৌম্য জ্যোতি
Previous Post

গাজা ফিলিস্তিনিদের, ইসরায়েলিদের নয়: ইসরায়েলি সাবেক প্রধানমন্ত্রী

Next Post

চট্টগ্রামে দুটি নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা হচ্ছে: স্বাস্থ্য উপদেষ্টা

Next Post
চট্টগ্রামে নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেন স্বাস্থ্য উপদেষ্টা।. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে দুটি নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা হচ্ছে: স্বাস্থ্য উপদেষ্টা

প্রধান উপদেষ্টা জলাবদ্ধতা নিয়ে আলোচনা করছেন, পাশে নারী কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT