চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই নৌকা নূহ নবীর নৌকা, ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন: শেখ হাসিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 20, ডিসেম্বর 2023
in রাজনীতি
A A
শেখ হাসিনা জনসভায় ভাষণ দিচ্ছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এবারের নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন: এই নৌকা নূহ নবীর নৌকা, এই নৌকায় মানব জাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামীন, এই নৌকায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে। আবার এই নৌকায় যখন ভোট পেয়ে আমরা সরকারে এসেছি তখন বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে। আজ তাই আপনাদের কাছে আমার আহ্বান- আগামী নির্বাচন আমরা যাদের নৌকা মার্কায় প্রার্থী দিয়েছি তাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আপনাদের কাছে সেটাই আমার আহ্বান।    

বুধবার (২০ ডিসেম্বর) বিকালে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী বলেন: বাংলাদেশের মানুষই আমার পরিবার। সব বাধা অতিক্রম করে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছি। জাতির পিতার হত্যার পর অবেধভাবে যারা ক্ষমতা দখল করেছিল, তারা কখনো দেশের মানুষের কথা ভাবেনি। তারা শুধু ভোট চুরি, ক্ষমতা ভোগ নিয়েই ব্যস্ত থেকেছে। আমরা যখন উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি বিএনপি তখন অগ্নিসন্ত্রাস চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন: ২০০১ সালের নির্বাচনে আমাদেরকে ক্ষমতায় আসতে দিল না। কেন দিল না। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক গ্যাস। ওই আমেরিকা প্রস্তাব করল গ্যাস বিক্রি করতে হবে। কারণ আমেরিকার কোম্পানি এখানে গ্যাস উত্তোলন করে। আমি বলেছিলাম আমি গ্যাস বেচবো না। এই গ্যাস আমাদের জনগণের, এই গ্যাস জনগণের কল্যাণে ব্যবহার হবে। জনগণের কল্যাণে ব্যবহার করে যদি ৫০ বছরের রিজার্ভ রেখে অতিরিক্ত থাকে তাহলে বেচবো। তারা খুব নাখোশ হলেন। সিদ্ধান্ত নিলেন আমাকে ক্ষমতায় আসতে দেবে না। তা ছাড়া আমাদের দেশেরও কিছু লোক ছিল।

তিনি বলেন: ২০০১ সালে ক্ষমতায় এলো বিএনপি-জামায়াত জোট। যে বিএনপি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোট চুরি করেছিল। ভোট চুরির অপরাধে এ দেশের মানুষ আন্দোলন করে ওই খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করেছিল। সেই ক্ষমতাচ্যুত, ভোট চোর, জনগণের সম্পদ চোর বিএনপিকে ক্ষমতায় বসালো ভোট কারচুপির মাধ্যমে। গ্যাস বিক্রির মুচলেকা দিয়েছিল খালেদা জিয়া। সে ক্ষমতায় গেলে গ্যাস বেচবে। সেজন্য তার পিঠে বাহবা দিয়ে ক্ষমতায় বসালো। তার রেজাল্ট কী? দুর্নীতি, জঙ্গিবাদ, দুঃশাসন।

এসময় তিনি তার বক্তব্যে বিগত ১৫ বছরে সিলেটজুড়ে চলা আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।

শেখ হাসিনা বলেন: স্মার্ট বাংলাদেশ গড়ে তোলায় আমাদের কাজ চলছে। দেশব্যাপী সুষম উন্নয়ন যেন হয়, সেই লক্ষ্যে কাজ করছি আমরা।অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সকলের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগুন জ্বালিয়ে নির্বাচন বন্ধ করতে চায়, এই সাহস তারা পায় কোথায়?

এর আগে বেলা ১টার দিকে সিলেট হযরত শাহজালাল, শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এসময় তার সঙ্গে ছোটবোন শেখ রেহানা ছাড়াও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। মাজার জিয়ারত করে জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বুধবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ এর একটি ফ্লাইটে বেলা ১১টা ৩৩ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শেখ হাসিনা।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করল ক্ষমতাসীন আওয়ামী লীগ।

Tags: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

শপথ নিলেন কুয়েতের নতুন আমির

Next Post

সমালোচকদের সঙ্গে রাখেন না সৌম্য

Next Post
সৌম্য ক্রিকেট খেলছেন, দর্শকরা দেখছেন, বাংলাদেশ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

সমালোচকদের সঙ্গে রাখেন না সৌম্য

বাংলাদেশ ক্রিকেটার কাঁদছেন, মাঠে শোকে ভরা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ক্রিকেটাররা হাসার চাইতে বেশি কাঁদে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT