চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তারা গর্ব করেছিল’ বললেন মার্কিন কূটনীতিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 03, মার্চ 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

মার্কিন কূটনীতিক স্টিভ উইটকফ জানিয়েছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে কারণ তেহরান তার পারমাণবিক জ্বালানি সমৃদ্ধ করার জোর দাবি করেছিল এবং তারা গর্ব করছিল।

আজ ৩ মার্চ মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, আন্তর্জাতিক নিরীক্ষণ এড়িয়ে ইরান ৪৬০ কেজি ইউরেনিয়াম সঞ্চিত করেছে। যা প্রায় ১১টি পারমাণবিক বোমা তৈরি করতে যথেষ্ট।

এই বিষয়ে উইটকফ ফক্স নিউজকে বলেছেন, জেনেভায় অনুষ্ঠিত আলোচনা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল-

  • এক) তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম বন্ধ করা।
  • দুই) হিজবুল্লাহসহ সামরিক প্রক্সিগুলোর সমর্থন প্রত্যাহার।
  • তিন) নৌ শক্তি হ্রাস করে সমুদ্রপথে মুক্ত চলাচল নিশ্চিত করা।

তেহরান দাবি করেছিল, তাদের লক্ষ্য পারমাণবিক সমৃদ্ধকরণ শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের উদ্দেশ্য ছিল সামরিক উদ্দেশ্যে সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া। ইরান সরাসরি জানিয়েছিল যে ৪৬০ কেজি ইউরেনিয়াম ৬০ শতাংশ সমৃদ্ধকরণ করা হয়েছে, যা ১১টি পারমাণবিক বোমা তৈরি করার জন্য যথেষ্ট।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে, মার্কিন ও ইসরায়েলি বাহিনী তেহরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ‘ওয়ান-ওয়ে’ ড্রোন হামলা চালায়, যার মধ্যে ছিল আয়াতুল্লাহ খামেনির আবাসস্থল। হামলার কয়েক ঘণ্টার মধ্যে তেহরান থেকে নিশ্চিত করা হয়, খামেনি নিহত হয়েছেন।

ইরান প্রতিশোধ হিসেবে তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় এবং পশ্চিম এশিয়ার মার্কিন সামরিক ঘাঁটি ও দূতাবাস লক্ষ্য করে হামলা চালায়। পাশাপাশি সৌদি আরবের একটি তেল শোধনাগার এবং দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলেও আঘাত হয়।

Tags: ইরান যুদ্ধ ২০২৬ইসরায়েলযুক্তরাষ্ট্র
Previous Post

কাতারে এক মাসের জন্য সব এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি

Next Post

ইরানের হামলা প্রমাণ করল দুবাই ‘নিরাপদ নয়’

Next Post

ইরানের হামলা প্রমাণ করল দুবাই 'নিরাপদ নয়'

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপি তেলের দাম আরও বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT