চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকাত আতঙ্কে সোচ্চার তারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:49 অপরাহ্ন 08, আগস্ট 2024
in বাংলাদেশ, বিনোদন
A A
প্রতিবাদে সোচ্চার তারা, ডাকাত আতঙ্কে তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ঢাকার থানাগুলো পুলিশ শূন্য। তাদের অনুপস্থিতির সুযোগে প্রতিনিয়তই খবর আসছে ছিনতাই ও ডাকাতির! এ নিয়ে মানুষের মধ্যে আতঙ্কও বিরাজ করছে।

দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবী জানানোর পাশাপাশি নিজেরাই উদ্যোগী হয়ে নিজ নিজ এলাকা পাহারায় নেমেছেন রাজধানীবাসী। ডাকাতি ঠেকাতে সাধারণ মানুষের পাশাপাশি রাস্তায় নেমেছেন তারকারাও।

বুধবার দিবাগত রাতে ঢাকার বিভিন্ন অঞ্চলে ডাকাতির খবর পাওয়া যায়। এসময় ঘরে বসে না থেকে ডাকাত ঠেকাতে সাধারণ মানুষের সাথে নিজ নিজ এলাকায় পাহারায় নামেন তারকাদের অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে খবর জানিয়ে বাকিদেরও সোচ্চার থাকার আহ্বান জানাতে দেখা যায় অনেককে।

এসময় দর্শকপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম ফেসবুকে স্ট্যাটাসে সবার উদ্দেশে লিখেন,“যার যা আছে তা নিয়ে তৈরি থাকুন ডাকাত নিধনের জন্য।”

এই পরিস্থিতিতে দা-বঁটি হাতে রাস্তায় নামতে দেখা গেছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকেও। ডাকাত প্রতিরোধে সাধারণ মানুষের সঙ্গে রাতভর দা-বঁটি হাতে নিয়ে এলাকায় নির্ঘুম রাত কাটিয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত এই অভিনেত্রী। ফেসবুক স্টোরিতে একটি ছবি পোস্ট করে তিনি লিখেন, ‘মাঝরাত’।

উত্তরার দিকে ডাকাতির খবরে ছোটপর্দার বহু তারকাকে এসময় স্ট্যাটাস দিয়ে সতর্ক থাকার আহ্বান জানাতে দেখা যায়। অভিনেতা ইন্তিখাব দিনার লিখেন, “উত্তরা আন্ডার অ্যাটাক। লেটস ফাইট। এক বিন্দুও ছাড় দিবো না।” অভিনেত্রী মৌসুমী হামিদ লিখেন, “উত্তরা আন্ডার অ্যাটাক। প্লিজ স্টে অ্যালার্ট এভরিওয়ান।”

ডাকাত আতঙ্ক নিয়ে বেশ সোচ্চার ছোটপর্দার আরেক অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বুধবার রাতে পড়শিদের নিয়ে ডাকাত পাহারার ছবিও শেয়ার করেছেন তিনি। পরে নিজ মহল্লায় ডাকাত পড়ার খবরে এসেছেন ফেসবুক লাইভে। বিরক্তি প্রকাশ করে অভিনেত্রীকে এসময় বলতে শোনা যায়, “আজকে পুরো এলাকার প্রত্যেকটা মানুষ রাস্তায়। কেউই ঘুমাতে পারতেসে না। আমরা আগে থেকেই টহল দিচ্ছিলাম পুরো উত্তরাতে। আপনারা যারা হাসাহাসি করতেছেন, স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতেছেন; তাদেরকে বলি ১৯৭১ সালে যুদ্ধের পরেও দেশের অবস্থা অনেক খারাপ ছিল। প্রশাসন অ্যাক্টিভ হতে, সবকিছু ঠিকঠাকভাবে কন্ট্রোলে আনতে একটু সময় লাগে।’

এসময় দেশে অরাজকতা তৈরি না করে সবার সাথে দেশের জন্য কাজ করার আহ্বানও জানান তিনি।

Tags: ইন্তিখাব দিনারচমকনাটকবাঁধনমমমৌসুমী হামিদরুকাইয়া জাহান চমকলিড বিনোদনসিনেমা
Previous Post

ভারত যাওয়ার সময় বরিশাল ও খুলনার দুই আওয়ামী লীগ নেতা আটক

Next Post

১৬ উপদেষ্টা নিয়ে ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা

Next Post
বাংলাদেশের একজন প্রবীণ নেতা, হাসিমুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬ উপদেষ্টা নিয়ে ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা

উপদেষ্টাদের কার কী পরিচিতি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টাদের কার কী পরিচিতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT