চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিরিক্ত মদ্যপানই কাল হয়েছে যেসব বলি তারকাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:38 পূর্বাহ্ন 14, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

নেশাই হলো কাল! যে কারণে ক্যারিয়ার শেষ হয়েছে বহু বলিউড তারকাদের। শুধু তাই নয়, অতিরিক্ত মদ্যপানে প্রাণ হারিয়েছে বহু তারকা। বিনোদ খান্নার স্ত্রী কবিতা খান্না তার ইউটিউব চ্যানেলে স্বামীর স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন। কবিতা জানিয়েছিলেন যে, বিনোদ দিনে ৪০ থেকে ৮০টা সিগারেট খেতেন। সঙ্গে রোজ মদ্যপান করতেন।

তার স্ত্রী বলেছেন যে, বিনোদ প্রথমে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং সুস্থ হয়ে ওঠেন। পরে তিনি মূত্রাশয়ের ক্যান্সারে মারা যান। বিনোদন জগতে এমন অনেক মানুষ আছেন, যাদের জীবন মদ্যপানের কারণে ধ্বংস হয়ে গিয়েছে।

মীনা কুমারী: যিনি ‘ট্র্যাজেডি কুইন’ নামেও পরিচিত, পেশাদার জীবনে সফল হলেও, ব্যক্তিগত জীবনে বড্ড একা ছিলেন। দাম্পত্য জীবনে মানসিক চাপ ও বিষণ্ণতার কারণে তিনি মদ্যপানে আসক্ত হয়ে পড়েন। ৩৮ বছর বয়সে, লিভার সিরোসিসের কারণে তাকে জীবন হারাতে হয়েছিল।

গুরু দত্ত: ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা, গুরু দত্ত তার ব্যক্তিগত সমস্যার কারণে অ্যালকোহলের প্রতি আসক্ত হয়ে পড়েন। তিনি হতাশায় ভুুগতেন। অ্যালকোহল এবং ঘুমের ওষুধের মারাত্মক সংমিশ্রণের কারণে তিনি প্রাণ হারিয়েছেন। তখন তার বয়স ছিল মাত্র ৩৯ বছর।

রাজেশ খান্না: রাজেশ খান্না প্রচুর সম্পদ এবং খ্যাতি পেয়েছেন। তিনি ছিলেন বলিউডের প্রথম সুপারস্টার। যখন তার ক্যারিয়ার নামতে থাকে, তখন তিনি এটি সামলাতে পারেননি। একাকীত্বের কারণে মদ্যপানে ডুবে যান। বলা হয় যে, তিনি তার ব্যর্থতা মেনে নিতে পারেননি এবং অ্যালকোহল তার স্বাস্থ্যের যথেষ্ট ক্ষতি করেছিল, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়েছিল।

সঞ্জীব কুমার: সঞ্জীব কুমারের পরিবারে একটি জেনেটিক সমস্যা ছিল, যার কারণে পরিবারের পুরুষরা তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যেতেন। এই অবস্থাটি হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত ছিল, যেখানে অ্যালকোহল পান করা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। একথা জেনেও তিনি মদ্যপানের প্রতি আসক্তি ছাড়তে পারেননি। তিনি ৪৭ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান।

পারভিন ববি: তার সময়ের সবচেয়ে গ্ল্যামারাস অভিনেত্রী, পারভিন ববি স্কিটফ্রেনিয়ার রোগী ছিলেন। তিনি মদ্যপানেও আসক্ত ছিলেন। পারভিন তার জীবনের শেষ অংশটি বিস্মৃতি এবং একাকীত্বের মধ্যে কাটিয়েছিলেন যেখানে অ্যালকোহল তার অবস্থা আরও খারাপ করে তোলে।

সিল্ক স্মিতা: দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সংবেদনশীল নায়িকা সিল্ক স্মিতার জীবন খুব দুঃখজনক ছিল। ক্যারিয়ারের অবনতি, ঋণ ও ব্যক্তিগত জীবনে বিশ্বাসঘাতকতার কারণে তিনি মদ্যপানে আসক্ত হয়ে পড়েন। ৩৫ বছর বয়সে, ঘর থেকে উদ্ধার হয়েছিল তার ঝুলন্ত মৃতদেহ। ধারণা করা হয় যে, তিনি আত্মহত্যা করেছিলেন। তবে অনেকেই এই মৃত্যুকে রহস্যজনক বলে মনে করেন। কারণ কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। হিন্দুস্তান টাইমস বাংলা

Tags: বলিউড তারকারাজেশ খান্না
Previous Post

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

Next Post

যে কারণে ধানুশের বিরুদ্ধে এলো বড় অভিযোগ

Next Post

যে কারণে ধানুশের বিরুদ্ধে এলো বড় অভিযোগ

জামায়াতের আমির শাহবাগে আসর বসিয়ে ২০১৩ সালে বিশৃঙ্খলা করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা-প্রতিবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT