রমজানে ছোলা, খেজুর, চিনিসহ কোন পণ্যের সংকট হবেনা বলে আশ^স্ত করলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সরবরাহ ঠিক রাখতে এরই মধ্যে আমদানি এবং মজুদ নিশ্চিত করা হয়েছে। দাম আর বাড়বেনা বরং স্থিতিশীল থাকবে, না হয় কমবে আশাবাদী উপদেষ্টা। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ এর আয়োজনে কৃষি বিষয়ে সেরা প্রতিবেদনকারীদের সম্মাননা জানানোর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। কৃষিভিত্তিক শিল্পগোষ্ঠী প্রাণের চেয়ারম্যান আহসান খান চৌধুরী আগামীতেও এমন আয়োজনে পৃষ্ঠপোষকতার ঘোষণা দেন।








