চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিবিতে থাকবে না কোনো ভাতের হোটেল: ডিবি প্রধান 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:09 অপরাহ্ন 05, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
ডিবি প্রধানের সংবাদ সম্মেলনে পাঁচ পুলিশ কর্মকর্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর গোয়েন্দো পুলিশ কার্যালয়ে আর কোনো ভাতের হোটেল থাকবে না, থাকবে না কোনো আয়নাঘর। ডিবি হবে জনসাধারণের ভরসার স্থল।

আজ শনিবার দুপুরে ডিএমপির গণমাধ্যম কার্যালয়ে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে।  ডিবিতে কোনো নায়ক নায়িকা বা সেলেব্রিটির সময় কাটানোর জায়গা হবে না। আসামি যেই হোক না কেন ন্যায় বিচার পাবে। আসামিদের নির্যাতন করা হবে না। ডিবি অফিসের নাম শুনলে কেউ জানি আতঙ্কিত না হয়, আমাদের যেন শুধু অপরাধীরাই ভয় পায়।

ডিবি প্রধান বলেন, আমি যতোদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করব ততোদিন ন্যায় নীতি পেশাদারিত্বের  মাধ্যমে দায়িত্ব পালন করব। যারা ভুক্তভোগী ও অসহায় তাদের কথা শুনবো, তাদের কিভাবে আইনগত সহায়তা করা যায় সেটি দেখব। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসা স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নতুন স্বাধীন বাংলাদেশে ডিবি অফিস হবে ভুক্তভোগীদের ভরসার স্থল।

রেজাউল করিম বলেন, ডিবি অফিসে কোনো অন্যায় অবিচারকে প্রশ্রয় দেওয়া হবে না। ডিবির কোন সদস্য অন্যায় করলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। ডিবিতে চৌকস দক্ষ ও পেশাদার কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করে ডিবিকে পুর্নগঠন করে প্রতিষ্ঠানটি ভাবমুর্তি উজ্জ্বল করতে যা যা করণীয় সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। আশ্বস্ত করে বলতে পারি সরকার আমাকে যতোদিন এ পদে রাখবে ততোদিন আইনানুগভাবে কাজ করে যাবো। সাধারণ মানুষ যেন সুবিচার পায়, অন্যায় থেকে বাঁতে পারে সেটি নিশ্চিত করা হবে।

Tags: আয়নাঘরডিবিডিবি প্রধান রেজাউল করিম মল্লিকডিবির ভাতের হোটেল
Previous Post

ভারত-বধের নায়কেরা নেই এবার

Next Post

খালের জমি দখলের অভিযোগ বিষয়ে সুরের ধারা ও ড. রেজওয়ানা চৌধুরী বন্যার ব্যাখ্যা

Next Post
শুরের ধারা লোগো, বাংলা লেখায় শুরের ধারা ও ইংরেজিতে Shurer Dhara. Channel i News - চ্যানেল আই নিউজ

খালের জমি দখলের অভিযোগ বিষয়ে সুরের ধারা ও ড. রেজওয়ানা চৌধুরী বন্যার ব্যাখ্যা

নতুন ৫ পরিচালকের যোগদান নিয়ে আলোচনা চলছে, তৃণমূল সংস্কৃতি চর্চার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ৫ পরিচালকের যোগদান, তৃণমূলে সংস্কৃতি চর্চা ছড়িয়ে দেয়ার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT