চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না: ইসরায়েলি প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:24 পূর্বাহ্ন 12, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জনপ্রিয় ব্যক্তিরা ও সাধারণ মানুষ একত্রিত হয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবৈধ বসতি সম্প্রসারণ পরিকল্পনা এগিয়ে নেওয়ার জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, কোনও ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, জেরুজালেমের ঠিক পূর্বে অবস্থিত ইসরায়েলি বসতি স্থাপনকারী মালে আদুমিমে এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। তা হলো কোনও ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না, এই জায়গাটি আমাদের।

তিনি বলেন, আমরা আমাদের ঐতিহ্য, আমাদের ভূমি এবং আমাদের নিরাপত্তা রক্ষা করব… আমরা শহরের জনসংখ্যা দ্বিগুণ করতে যাচ্ছি।

ইসরায়েলের প্রায় ১২ বর্গকিলোমিটার (পাঁচ বর্গমাইল) জমিতে ই-ওয়ান নির্মাণের উচ্চাকাঙ্ক্ষা ছিল কিন্তু আন্তর্জাতিক বিরোধিতার মুখে বছরের পর বছর ধরে এই পরিকল্পনাটি আটকে ছিল।

এই স্থানটি জেরুজালেম এবং ইসরায়েলি বসতি মালে আদুমিমের মাঝামাঝি অবস্থিত, যা ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তর ও দক্ষিণে সংযোগকারী পথের কাছে অবস্থিত।

এদিকে, কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১৫টি সদস্যের একমত হওয়া বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি।

ইসরায়েলি ওই হামলায় নিহত ছয়জনের জানাজায় যোগ দেন কাতারের আমির। এসময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের জন্য বিচারের আওতায় আনার আহ্বান জানান।

ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। যার ফলে বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। এরমধ্যে বেশ কয়েকজন সাহায্যপ্রার্থীও রয়েছেন। গাজার দশ লাখ বাসিন্দাকে বাস্তুচ্যুত করার এবং শহরটি দখল করার পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনী হামলার তীব্রতা বাড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু অবৈধ বসতি সম্প্রসারণ পরিকল্পনা এগিয়ে নেওয়ার জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, কোনও ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না।

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলের যুদ্ধে ২০২৩ সালের অক্টোবর থেকে কমপক্ষে ৬৪ হাজার ৬৫৬ জন নিহত এবং এক লাখ ৬৩ হাজার ৫০৩ জন আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার মানুষ আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে মোট এক হাজার ১৩৯ জন নিহত হয় এবং প্রায় ২০০ জনকে বন্দী করা হয়।

Tags: অবরুদ্ধ গাজাইসরায়েলি প্রধানমন্ত্রীফিলিস্তিন রাষ্ট্রবেঞ্জামিন নেতানিয়াহু
Previous Post

‘ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই’

Next Post

বৈষম্যের শিকার সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের আইএসপিআরের যে বার্তা

Next Post
বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও আইএসপিআর এর লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যের শিকার সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের আইএসপিআরের যে বার্তা

আমেরিকান ডলার ব্যাংকনোটের ছবি, অর্থনৈতিক সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩০.৫৮ বিলিয়ন ডলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT