চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি-বেসরকারি পার্থক্য থাকছে না: ববি হাজ্জাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 অপরাহ্ন 17, এপ্রিল 2026
in - সেমি লিড, শিক্ষা
A A

আগামী বছর থেকে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য থাকবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আজ ১৭ এপ্রিল শুক্রবার বৃত্তি পরীক্ষার তৃতীয় দিনে রাজধানীর একটি কেন্দ্র পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এসময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও বৃত্তির অর্থ বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, আগামীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ ও ফলাফলের ক্ষেত্রে সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ থাকবে, কোনো ধরনের বৈষম্য রাখা হবে না।

কেন্দ্র পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতে উপবৃত্তি ও বৃত্তির বরাদ্দ আরও বাড়ানো হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তার জন্য অর্থ বরাদ্দ বাড়ানোর বিষয়ে ইতোমধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর পর এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ২০০৮ সালে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালু হওয়ার পর এর ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হতো।

Tags: ববি হাজ্জাজবৃত্তি পরীক্ষা
Previous Post

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি

Next Post

কঠিন এবং অজনপ্রিয় সংস্কারগুলোর বাস্তবায়ন চায় আইএমএফ

Next Post
কঠিন এবং অজনপ্রিয় সংস্কারগুলোর বাস্তবায়ন চায় আইএমএফ

কঠিন এবং অজনপ্রিয় সংস্কারগুলোর বাস্তবায়ন চায় আইএমএফ

চাঁদের চারপাশ ঘুরে আসা নাসার নভোচারীদের সংবাদ সম্মেলন

চাঁদের চারপাশ ঘুরে আসা নাসার নভোচারীদের সংবাদ সম্মেলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT