চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ সশস্ত্র সংগঠন বিষয়ে যে বার্তা দিলেন র‍্যাব মহাপরিচালক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 অপরাহ্ন 17, এপ্রিল 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
র‍্যাব মহাপরিচালক ও পুলিশ কর্মকর্তাদের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

এটা স্বাধীন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এ দেশে কোনো অবৈধ সশস্ত্র সংগঠন থাকবে এটা আমরা চাই না উল্লেখ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, যারা বিপথে গেছেন, আমাদের অনুরোধ থাকবে তারা বুঝতে পারবেন এবং তারা শান্তিতে বিশ্বাস করবে ও শান্তির পথে ফেরৎ আসবেন।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে বান্দরবান সার্কিট হাউজে সাংবাদিকদের ব্রিফিংকালে র‌্যাবের মহাপরিচালক এসব কথা বলেন।

এসময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল মো. মাহাবুব আলম, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, বান্দরবান সেক্টর সদর দফতর কর্নেল সোহেল আহমেদ, ডিজিএফআই’র কর্নেল মোহাম্মদ আসাদুল্লাহ জামশেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, অতিতে সর্বহারারা আমাদের কাছে আত্মসমপর্ণ করেছে, তাদের পুনর্বাসন করা হয়েছে। জলদস্যুরা আত্মসমর্পণ করেছে; তাদের পুনর্বাসন করা হয়েছে। যারা বিপথে গেছেন তারা সশস্ত্র পথ ছেড়ে দিয়ে, নিজেরা আত্মসমর্পণ করতে চাইলে আমরা তাদের স্বাগত জানাবো, তাদের পূর্ণবাসন করা হবে।

অবৈধ অস্ত্রধারীদের বিষয়ে তিনি বলেন, তবে স্বাধীন দেশে এরকম অবৈধ অস্ত্রধারী এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত শান্তির পথে ফিরে আসবে না, ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে।

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী পার্বত্য জেলায় শান্তি প্রতিষ্ঠা করেছেন। সরকার চেয়েছে এ এলাকায় যেসব জাতিগোষ্ঠী আছে তারা এলাকায় শান্তিতে থাকবে। এটা সরকার প্রধান চায়। তবে অশান্তি সৃষ্টি করলে সেটা মেনে নেওয়া হবে না।

আলোচনার পথ খোলা আছে উল্লেখ করে মহাপরিচালক বলেন, এখানে শান্তি কমিটি আছে। কমিটির সাথে আলোচনার পথ তো বন্ধ হয়নি। আলোচনার পথ খোলা আছে। আমরা সব দিক দিয়ে চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারা সৎপথে চলে আসবে।

এর আগে তিনি রুমা উপজেলা পরিষদ মসজিদ, ব্যাংক ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বান্দরবানে সার্কিট হাউজের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।

Tags: র‌্যাব মহাপরিচালক
Previous Post

মৌসুমী ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বাড়তে পারে: আইইডিসিআর

Next Post

গলায় খিচুড়ি আটকে ৮ মাসের শিশুর মৃত্যু

Next Post
গলায় খিচুড়ি আটকে ৮ মাসের শিশুর মৃত্যু, পরিবার শোকাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

গলায় খিচুড়ি আটকে ৮ মাসের শিশুর মৃত্যু

বাংলাদেশি লেখক-কলামিস্ট মনোয়ারুল হকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লেখক-কলামিস্ট মনোয়ারুল হক মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT