চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেট্রোরেলের বিয়ারিং প্যাডে কোনো ত্রুটি ছিল না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 03, নভেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
মেট্রোরেল ট্রেন চলাচল, শহরের ব্যস্ত রাস্তায় যানবাহন ও ভবনসমূহের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের যে বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু হয়েছে, সেই বিয়ারিং প্যাডে কোনো ত্রুটি ছিল না বলে জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। মেট্রোরেলের ডিজাইন ও ব্যবস্থাপনার ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেল ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান ঘটনার তদন্ত চলছে। তদন্তের পর বলা যাবে দায়ভার কার। তবে অনিয়মের সাথে যারা জড়িত ছিল তাদের আইনের আওতায় আনার কথা জানান তিনি।

ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারির মৃত্যুর পর থেকেই মেট্রোরেলের নিরাপত্তা নিয়ে নানা মহলে প্রশ্ন দেখা দিয়েছে। এত অর্থ ব্যয় করে মেট্রো নির্মাণের পর তার রক্ষণাবেক্ষণ ও মানহীন মালামাল নিয়ে সমালোচনা হচ্ছে।

তিনি আরও জানান, যে বিয়ারিং প্যাড খুলে পথচারির মৃত্যু হয়েছিল সেই বিয়ারিং প্যাডের ওয়ারেন্টি ছিল ৫০ বছর।

গত বছর সেপ্টেম্বরেও একই স্থানে দুর্ঘটনার পর ইন্সপেকশন করার কথাও জানান তিনি। তবে, সাম্প্রতিক ঘটনার দায়ভার কার, এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, এ বিষয়ে তদন্ত হচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের ওপরই এর দায় বর্তাবে বলে জানিয়েছেন তিনি।

ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, মেট্রোরেলের বাকি নেটওয়ার্ক সম্পন্নের জন্য স্মার্ট ফাইন্যান্সিং এর উপর গুরুত্ব দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।

Tags: বিয়ারিং প্যাডমেট্রোরেল
Previous Post

হারমানপ্রীতদের জয়ে বলিউড তারকাদের উচ্ছ্বাস

Next Post

গার্দিওলার কাছে হালান্ড মেসি-রোনালদো মানের

Next Post
এতিহাসিক ফুটবল ম্যাচে হালান্ডের দুর্দান্ত পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলার কাছে হালান্ড মেসি-রোনালদো মানের

উপদেষ্টা পরিষদের জরুরি সভায় সভাপতিত্ব করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা পরিষদের জরুরি সভায় যেসব সিদ্ধান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT