চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
6:27 অপরাহ্ন 10, ডিসেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, বরিশাল, রাজনীতি
A A
জনতা ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কয়েকশো নারী।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় এই বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী। পাশাপাশি তারা ব্যারিস্টার ফুয়াদকে চাঁদাবাজ বলেও আখ্যায়িত করে।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি বরিশালের রহমতপুর- বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ছিল। এতে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। তারা চলে যাওয়ার পর বিএনপির কর্মীরা ফুয়াদের ওপর চড়াও হন।

পরে ফুয়াদ উপস্থিত গণমাধ্যমকর্মীদের বক্তব্যে বলেন, রাজনৈতিক ছদ্মাবরণে সেতু নির্মাণের ঠিকাদার প্রতিষ্ঠান চায়না ব্রিজ কনস্ট্রাকশন কোম্পানির কাছে চাঁদা চাওয়া হচ্ছে। পাথর-বালু, রড-সিমেন্ট সরবরাহ কাজ পেতে ঠিকাদার প্রতিষ্ঠানকে চাপ দেওয়া হয়। এটা অব্যাহত থাকলে নির্মাণকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।

বক্তব্য দেওয়ার পরই বিএনপি নেতাকর্মীরা তাঁকে ঘিরে ধরেন। বক্তব্য ‘মিথ্যা ও উদ্দেশ্যেপ্রণোদিত’ অভিযোগ তুলে তাঁর কাছে কৈফিয়ত চাওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন সিকদার, কেদারপুর ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান খোকন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিনসহ অনেকে।

তখন এবি পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। পরিস্থিতি প্রতিকূলে বুঝতে পেরে ফুয়াদ হেঁটে তাঁর গাড়ির দিকে রওনা হন। তখন বিএনপি নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’সহ তাঁকে উদ্দেশ করে স্লোগান দিয়ে পিছু পিছু যান। ফুয়াদ চলে যাওয়ার পর ওই এলাকায় বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় বুধবার মিরগঞ্জ ফেরিঘাট এলাকায় ঝাড়ু মিছিল করে নারীরা।

Tags: এবি পার্টিব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
Previous Post

চতুর্থ ম্যাচ জিতে সিরিজ সমতায় পাকিস্তানের মেয়েরা

Next Post

ব্যাটিংয়ে সেরা দুইয়ে কোহলি, বোলিংয়ে তিনে স্টার্ক

Next Post
ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ও অস্ট্রেলীয় ক্রিকেটার স্টিভ স্মিথ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিংয়ে সেরা দুইয়ে কোহলি, বোলিংয়ে তিনে স্টার্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন শান্তিপূর্ণ করতে সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT