চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এপ্রিলে নির্বাচন নিয়ে খুব সমস্যা হবার কথা নয়: মারুফ কামাল খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:55 অপরাহ্ন 09, জুন 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
মারুফ কামাল খান, বাংলাদেশি রাজনীতিবিদ, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ সালের এপ্রিলে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বড় কোনো জটিলতা সৃষ্টি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারি ও রাজনৈতিক বিশ্লেষক মারুফ কামাল খান।

সোমবার (৯ জুন) নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচনের কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। সেটা হবে চৈত্র মাসের শেষ দিকে। ঈদুল ফিতর হবে ১৯ বা ২০ মার্চ। এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ মে মাসে। কাজেই নির্বাচনের সময়সূচি নিয়ে খুব সমস্যা হবার কথা নয়।

তবে সময়ের চেয়ে নির্বাচনের মান ও গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এই সাবেক সাংবাদিক ও রাজনৈতিক উপদেষ্টা। তার ভাষায়, তারিখের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো — একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং দেশে-বিদেশে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে পারা। সেটার ওপর জোর দেওয়া উচিত।

নির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অতীত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বহু বছর ধরে এদেশে নির্বাচনের নামে প্রহসন চালিয়েছে ফ্যাসিস্ট রেজিম। ২০০৮ সালের নির্বাচনের পর যারা নতুন ভোটার হয়েছেন, সেই তরুণ-তরুণীদের অনেকেই এখনো ভোট দিতে পারেননি। কাজেই সবাই মিলে একটি উৎসবমুখর নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

দ্বন্দ্ব-সংঘাত নয়, বরং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দিয়ে মারুফ কামাল খান আরও বলেন, দ্বন্দ্ব-সংঘাত কোনো সুফল বয়ে আনবে না। বরং সবকিছু অনিশ্চিত হয়ে যেতে পারে তাতে। আমরা গণতন্ত্র চাই। ফ্যাসিবাদের সব ক্লেদ অপসারণ করতে চাই। দেশপ্রেমিক, জবাবদিহিমূলক, দক্ষ ও যোগ্য সরকার চাই।

তিনি বলেন, পাশাপাশি একটি দায়িত্বশীল বিরোধী দলও প্রয়োজন। আমরা পেছনে ফিরতে চাই না, সামনে এগোতে চাই। চব্বিশের রক্তদান যেন বৃথা না যায়।

Tags: নির্বাচনমারুফ কামাল খান
Previous Post

আব্দুল হামিদকে গ্রেপ্তার না করার কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

ইসরায়েলের দখলে গাজার ত্রাণের জাহাজ, গ্রেটা থুনবার্গসহ ১২ মানবাধিকারকর্মী আটক

Next Post
গাজায় ইসরায়েলি দখলে ত্রাণের জাহাজে মানবাধিকারকর্মীরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের দখলে গাজার ত্রাণের জাহাজ, গ্রেটা থুনবার্গসহ ১২ মানবাধিকারকর্মী আটক

চট্টগ্রামে ময়লার ডিপোতে পড়ে থাকা চামড়া ও আবর্জনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে ময়লার ডিপোতে চামড়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT