চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে সংখ্যালঘু বলে কোন কথা নেই, সকল নাগরিক সমান: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:49 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2023
in বাংলাদেশ
A A
শুভ জন্মাষ্টমী উৎসবের জন্য ভক্তরা উপভোগ করছেন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের এটাই লক্ষ্য যে দেশে সবাই সমানভাবে কাজ করবে, সবাই সমান অধিকার নিয়ে থাকবে। যারা এই মাটিতে জন্ম নিয়েছেন তার এই মাটির সন্তান, এই মাটিতে আপনাদের অধিকার। আপনারা এখানেই বসবাস করবেন। দেশে সংখ্যালঘু বলে কোন কথা নেই। সকল নাগরিক সমান অধিকার নিয়ে বসবাস করবে। নিজেকে সংখ্যালঘু বলে ছোট করবেন না। 

প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) গণভবনে জন্মাষ্টমী পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ধন্যবাদ জানাই এদেশের জনগণকে যারা ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করতে পেরেছি। যখন মুক্তিযুদ্ধ করেছেন তখন ঘাতকের বুলেট তো দেখেনি, কে হিন্দু কে মুসলমান। সবার রক্তই লাল।

তিনি আরও বলেন, আমাদের নবী (সাঃ) বিদায় হজের সময় সকল ধর্মের প্রতি সমান সম্মান দেখাতে বলে গেছেন। শুধু আমাদের ধর্ম নয়, সকল ধর্মেই একই শিক্ষা দেওয়া হয়েছে। আপনারা কখনও নিজেদের ছোট করে দেখবেন না। ধর্ম যার যার উৎসব সবার। আমরাও এই উৎসবে শামিল হয়েছি। এখানে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ সকলেই শান্তিতে বসবাস করবে, এটাই আমরা বিশ্বাস করি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, চাকরিক্ষেত্রে আগে ধর্মীয় বৈষম্য থাকলেও এখন আর কোন বৈষম্য নেই। দক্ষতা দেখেই প্রমোশন হয়, চাকরি হয়।

তিনি জানান, আমরা ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন মঠ, মন্দির, শ্মশান সংস্কার ও নির্মাণের জন্য ইতিমধ্যে বরাদ্দ দিয়েছি। পুরোহিতদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মতো মন্দির ভিত্তিক শিক্ষা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

তিনি স্বার্থান্বেষী লোকদের ব্যাপারে সতর্ক থাকার কথা জানিয়ে বলেন, কিছু লোক আছে যারা বিদেশে গিয়ে বাংলাদেশের দুর্নাম করে, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।

Tags: জন্মাষ্টমীপ্রধানমন্ত্রীবাংলাদেশ
Previous Post

‘জওয়ান’ দেখে দর্শক বলছে ‘এ কী দেখলাম’!

Next Post

সেন্সর পেল ‘জওয়ান’, আজ থেকেই চলবে ৪১ প্রেক্ষাগৃহে

Next Post
জওয়ান'র ট্রেলার দেখে মুগ্ধ বলিউড, ভক্তরা দেখবে কবে?. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্সর পেল ‘জওয়ান’, আজ থেকেই চলবে ৪১ প্রেক্ষাগৃহে

অপহৃত ছাত্রকে সাজেকে গ্রেপ্তার করেছে পুলিশ, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজেকে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেপ্তার ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT