চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষায় নকল ও কোচিং সেন্টার বিষয়ে শিক্ষামন্ত্রীর কঠোর বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:35 অপরাহ্ন 04, এপ্রিল 2026
in - সেমি লিড, শিক্ষা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাবলিক পরীক্ষা কিংবা চাকরির ইন্টারভিউ-কোথাও আর নকলের সুযোগ নেই এবং দেশের সব কোচিং সেন্টার বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আন ম এহছানুল হক মিলন।

শনিবার (৪ এপ্রিল) জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ড, কুমিল্লা অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিলন বলেন, পরীক্ষা চলাকালে কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে কেন্দ্র সচিবকে আইনের আওতায় আনা হবে। এমনকি প্রতিষ্ঠানের বাথরুমেও যদি কোনো নকল পাওয়া যায়, তবে তার জন্য প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে।

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেন যে, বাইরে থেকে কেউ নকলের সহযোগিতা করলে তাদেরও আইনের আওতায় আনা হবে। কাউকে নকল করতে দেওয়া হবে না এবং নকলের সহযোগিতা করতেও দেওয়া হবে না। শিক্ষকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যদি কোনো শিক্ষক খাতা দেখায় দুর্বলতা করেন অথবা ইচ্ছাকৃতভাবে কাউকে নম্বর কম বা বেশি দেন, তবে সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন করা হয়েছে। পাবলিক পরীক্ষা থেকে শুরু করে চাকরির ইন্টারভিউ-সবক্ষেত্রেই এই একই আইন বলবৎ থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া দেশের সব কোচিং সেন্টার বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন, দেশের শতভাগ কোচিং সেন্টার বন্ধ করা হবে। কোচিং সেন্টার এবং ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা কিন্ডারগার্টেন নিবন্ধনের আওতায় আনবে সরকার। এই দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না।

 

Tags: পাবলিক পরীক্ষাশিক্ষামন্ত্রী
Previous Post

এবারের নববর্ষের শোভাযাত্রা হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে: সংস্কৃতিমন্ত্রী

Next Post

ফিফা ব্যাজধারী রেফারি কাজী আনসারুল ইসলাম মিন্টু মারা গেছেন

Next Post
ছবি: সংগৃহীত

ফিফা ব্যাজধারী রেফারি কাজী আনসারুল ইসলাম মিন্টু মারা গেছেন

শপিং মল বন্ধের প্রভাব সিনেমা হলে, ব্লকবাস্টারের ‘জরুরি বিজ্ঞপ্তি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT