চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশ থেকে চামড়া পাচারের সুযোগ নেই: বাণিজ্য সচিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 01, জুলাই 2023
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাণিজ্য সচিব চামড়া বাজারে ক্রেতা ও বিক্রেতাদের সাথে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আজহায় পশুর চামড়ার অতিরিক্ত সরবরাহ থাকলেও দেশ থেকে অবৈধভাবে পাচার হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

তিনি আজ ফরিদপুর জেলায় কুরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিং কার্যক্রম পরিচালনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য পরিদর্শন করার সময় সাংবাদিকদের একথা জানান।

তপন কান্তি ঘোষ বলেন, বিজিবি, জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চামড়া যাতে কোনোভাবেই পাচার না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দাম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, ঈদুল আজহার সময় চামড়ার অতি সরবরাহের কারণে দাম কিছুটা কম থাকে। কিন্তু এই চামড়া যদি সঠিকভাবে সংরক্ষণ করে রাখা যায় তাহলে পরবর্তীতে ভালো দামে বিক্রয় করা সম্ভব।

তিনি আরও বলেন, বর্তমানে আমরা শুধু চায়না মার্কেটে চামড়া রপ্তানি করে থাকি। লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেশন পেলে সব দেশই রপ্তানি করা সম্ভব হবে। এতে করে চামড়ার বাজার চাঙ্গা হবে। ব‌্যবসায়ীরা ভালো দাম পাবেন।

ফরিদপুরে চামড়ার কোনো কেন্দ্রীয় আড়ৎ না থাকায় এখানকার চামড়া সংরক্ষণ করা যাচ্ছে না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চামড়া নির্দিষ্ট স্থানে সংরক্ষণ না করে বাসা-বাড়ি আথবা আবাসিক এলাকায় রাখলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি থাকে। তাই জেলা প্রশাসককে শহরের আশপাশে জায়গা বের করে চামড়া সংরক্ষণের জন্যে একটি আড়ৎ নির্মাণের উদ্যোগ নিতে বলা হয়েছে।

পরিদর্শনকালে ফরিদপুর জেলার জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, ফরিদপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ নজরুল ইসলাম এবং ফরিদপুর চামড়া ও মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি জানে আলম উপস্থিত ছিলেন।

Tags: ঈদুল আজহাচামড়াবাণিজ্য সচিব
Previous Post

অতিরিক্ত সময়ে গড়াল বাংলাদেশ-কুয়েত সেমিফাইনাল

Next Post

রবিবার দুপুরে চ্যানেল আইয়ে অমির ‘ফিমেল ৩’

Next Post
অমি 'ফিমেল ৩' এর শোতে পারফর্ম করছেন, দর্শকরা উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রবিবার দুপুরে চ্যানেল আইয়ে অমির ‘ফিমেল ৩’

রোনালদো উচ্ছ্বাসিত, ফুটবল মাঠে সিলভার ট্রফি হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো-সিলভার দেখা হতে পারে আল নাসেরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT