চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বতন্ত্র প্রার্থীকে মারধরের হুমকি দেয়ায় জেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

সুমন রায় by সুমন রায়
8:10 অপরাহ্ন 01, ডিসেম্বর 2023
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
জেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার, পুলিশ escorting suspect in custody. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।

আজ শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকার নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার। বিকেল সাড়ে ৩টার দিকে তাকে নরসিংদী আদালতে পাঠানো হয়।

তার গ্রেপ্তারের খবরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ভিড় জমান ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় রিমনের মুক্তির দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন। স্লোগান দিতে দিতে তারা পুলিশ সুপারের কার্যালয়ের ভিতরে ঢুকে পড়লে পুলিশ তাদেরকে কার্যালয় থেকে বের করে দেয়।

এর আগে, গত ২৯ নভেম্বর বুধবার দুপুরে নরসিংদী ক্লাবে নরসিংদী সদর-১ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আয়োজিত এক মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে হুমকিস্বরুপ বক্তব্য দেন ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমন।

বক্তব্যে তিনি বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা কোনো স্বতন্ত্র-মতন্ত্র চিনে না। মাইরের ওপর কোনো ওষুধ নাই। পোলাপাইনও জানে কীভাবে পিটাইতে হয়। কোনো স্বতন্ত্র-মতন্ত্র ছাত্রলীগ মানে না। স্বতন্ত্র প্রার্থীকে কীভাবে পিটাইতে হয় হে ওই আমগরে শিখাইছে, হেরে আমরা হেমনেই পিটাইমু। এই আসনের কোনো এলাকায় তাদের জায়গা দেওয়া যাবে না।’

এছাড়াও বক্তব্যে বিভিন্ন ভয়ভীতি ও উস্কানীমূলক কথাবার্তা বলেছেন তিনি। বক্তব্য দেয়ার পর পরই তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বেশকিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

পরদিন ৩০ নভেম্বর বৃহস্পতিবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেয়া বক্তব্য আমলে নিয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য ও যুগ্ম জেলা ও দায়রা জজ আদলতের বিচারক নাহিদুর রহমান নাহিদ স্বাক্ষরিত একটি পত্রে তাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়। ওই দিন রাতে আচরণবিধি লঙ্ঘন ও স্বতন্ত্র প্রার্থীদের প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওমর ফারুক। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার দুপুরে ঢাকার নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার হয়।

বিকাল সাড়ে তিনটার দিকে তাকে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা থেকে আদালতে নেয়া হয় তাকে। এসময় ছাত্রলীগের কয়েকশত নেতা-কর্মী আদালতের গেইটের সামনে বিক্ষোভ মিছিল করে এবং সেখানে সড়কের মধ্যে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

মামলার বাদী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনের দেওয়া এই হুমকিতে আসনটির সাধারণ ভোটাররা আতঙ্কিত হয়ে ভোট প্রদান থেকে বিরত থাকতে পারেন। যা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী সুস্পষ্ট অপরাধ। তাই নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কর্মকর্তার অনুমতিক্রমে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম তার বক্তব্যে যে হুমকি দিয়েছেন, তা নির্বাচনী বিধিমালা অনুযায়ী আইন ভঙ্গের সামিল। এই ঘটনায় গতকাল রাতে মামলা হওয়ার পর আজ দুপুরেই তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়। যারাই এর অন্তরায় হয়ে দাঁড়াবেন, তিনি যেই হোন, তাকে আইনের আওতায় আনা হবে।

Tags: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচনী আচরণবিধি লঙ্ঘন
Previous Post

ফুটবল ছাড়তে চেয়েছিলেন তহুরা

Next Post

‘মেয়েদের জয়ে আমার কোনো ভূমিকা নেই’

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ও কোচ প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মেয়েদের জয়ে আমার কোনো ভূমিকা নেই’

বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন, নির্বাচন প্রক্রিয়া ও গণতন্ত্রের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

সব থানার ওসিকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT