চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীদের গৃহস্থালি কাজের কোনো আর্থিক মূল্যায়ন করা হয় না: সিইসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 16, মার্চ 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নারীদের ঘরের কাজের অবদানকে যদি আর্থিক মূল্যে গণনা করা হতো, তাহলে বাংলাদেশের জিডিপি বর্তমানের তুলনায় প্রায় তিনগুণ বেশি হতে পারত। 

তিনি বলেন, দেশের অর্থনীতি ও জিডিপি হিসাবের ক্ষেত্রে নারীদের গৃহস্থালি কাজের কোনো আর্থিক মূল্যায়ন করা হয় না।

সোমবার ১৬ মার্চ রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন-পরবর্তী অভিজ্ঞতা তুলে ধরে সিইসি বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনে নারী কর্মকর্তাদের দায়িত্ব পালন ছিল অত্যন্ত প্রশংসনীয়। তার কাছে ভোট-সংক্রান্ত বেশ কিছু অনিয়মের অভিযোগ এলেও তদন্তে দেখা গেছে, অভিযুক্তরা সবাই পুরুষ প্রিজাইডিং কর্মকর্তা। কোনো নারী প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে এখন পর্যন্ত পক্ষপাতিত্ব বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। ভবিষ্যতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নারী নির্বাচন কর্মকর্তাদের জন্য বিশেষ পুরস্কার চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

নারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রেও বড় অগ্রগতির কথা উল্লেখ করেন সিইসি।

তিনি বলেন, আগে নারী ও পুরুষ ভোটারের মধ্যে প্রায় ৩০ লাখের ব্যবধান ছিল। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার ফলে সেই ব্যবধান এখন কমে প্রায় ১০ লাখে নেমে এসেছে।

তিনি জানান, নিজে দেখেছেন রাত ১০টা-১১টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অনেক নারী ভোটার নিবন্ধন করেছেন, যা অত্যন্ত ইতিবাচক একটি চিত্র।

তিনি আরও বলেন, দেশে নির্বাচন ভালোভাবে সম্পন্ন হলে ভোটের পর রাজনৈতিক আপত্তি ওঠা অনেক সময়ই একটি প্রচলিত সংস্কৃতির মতো হয়ে দাঁড়িয়েছে। তবে মাঠপর্যায়ে ভোটাররা ভোট দিতে পারেননি, এমন অভিযোগ এখনো তার কাছে আসেনি।

দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের পাশাপাশি তৈরি পোশাক খাতে নারীদের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।

সিইসি বলেন, বাংলাদেশের অর্থনীতির বড় একটি ভিত্তি দাঁড়িয়ে আছে নারীদের শ্রম ও অংশগ্রহণের ওপর। তাই তাদের অবদানকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই।

Tags: আন্তর্জাতিক নারী দিবস ২০২৪জিডিপিসিইসি এ এম এম নাসির উদ্দিন
Previous Post

হরমুজ প্রণালি খোলা রাখার উপায়!

Next Post

দিলজিতের এক সংগীত সফরেই আয় ৯৪৩ কোটি টাকা!

Next Post

দিলজিতের এক সংগীত সফরেই আয় ৯৪৩ কোটি টাকা!

সব বয়সীরা দেখতে পারবেন ২ ঘণ্টা সাড়ে ৮ মিনিটের ‘দম’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT