ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূরাজনৈতিক বাস্তবতা ও জলবায়ু পরিবর্তনের কারণে আঞ্চলিক জ্বালানি সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রাজধানীতে বে অব বেঙ্গল সংলাপে, এই অঞ্চলের ভূরাজনৈতিক বাস্তবতা, ডলার আধিপত্য ও ব্রিকস জোটের সম্প্রসারণের বিষয়ও উঠে আসে।







