চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চরাঞ্চলের জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেয়ার বিকল্প নেই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 23, ডিসেম্বর 2025
in - সেমি লিড, পরিবেশ
A A
বিশেষজ্ঞদের আলোচনা সভা চলাকালে, জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন বিষয়ক আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভৌগলিক ও আর্থসামাজিক কারণে দেশের চরাঞ্চলে মানুষ বাকিদের তুলনায় পিছিয়ে রয়েছেন। জলবায়ু পরিবর্তনের বিশেষ ঝুঁকিতে থাকায় এই ব্যবধান আগামীতে আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই জাতীয় নীতি-পরিকল্পনায় চরাঞ্চলের জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেয়ার বিকল্প নেই।

মঙ্গলবার ২৩ ডিসেম্বর, ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে ন্যাশনাল চর অ্যালায়েন্স (এনসিএ)-এর আয়োজনে ‘ক্লাইমেট চেইঞ্জ রেজিলিয়েন্স ইন চর এরিয়াস এলং দ্যা যমুনা রিভার বেসিন’ শীর্ষক কর্মশালায় এমন মতামত দেন অংশগ্রহণকারী গণমাধ্যম-কর্মীরা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং সুইস রেডক্রসের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন যমুনা প্রকল্পের সহায়তায় এনসিএ-এই কর্মশলা আয়োজন করে।

কর্মশালায় বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, সুইস রেডক্রসের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সঞ্জীব বিশ্বাস সঞ্জয়, বাংলাদেশ সেফ অ্যাগ্রো ফুড এফোর্ট ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক, এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

ওয়ার্কশপে প্রেক্ষাপট উপস্থাপন করেন যমুনা প্রকল্পের পরিচালক মো. জসিম উদ্দীন কবির এবং উন্নয়ন সমন্বয়-এর গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ন্যাশনাল চর অ্যালায়েন্স (এনসিএ) এর সদস্য সচিব জাহিদ রহমান।

কর্মশালার আলোচনায় চরবাসীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা, জলবায়ুবান্ধব উন্নয়ন কর্মসূচির সাফল্য ও সম্ভাবনা, বিশেষ ঝুঁকিতে থাকা নাগরিকদের সামাজিক সেবার চাহিদা, এবং চরের সামষ্টিক অর্থনৈতিক সম্ভাবনার ওপর আলোকপাত করা হয়। এসব ক্ষেত্রে স্বল্প ও দীর্ঘ মেয়াদে প্রয়োজনীয় নীতি উদ্যোগ এবং সেগুলো বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতামত দেন অংশগ্রহণকারী সাংবাদিকরা।

কর্মশালায় দৈনিক ইত্তেফাকের মুন্না রায়হান, দৈনিক সময়ের আলোর রফিকুল ইসলাম সবুজ, দৈনিক সমকালের জাহিদুর রহমান, চ্যানেল আইয়ের মাশরুর শাকিল, সময় টিভির সেলিয়া সুলতানা, দীপ্ত টিভির সাদিয়া চৌধুরী, দৈনিক আমাদের সময়ের চপল মাহমুদ, এটিএন বাংলার ফেরদৌস রহমান, এখন টিভির সাজিদ আরাফাতসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

Tags: কর্মশালাগণমাধ্যম কর্মীজলবায়ু পরিবর্তনন্যাশনাল চর অ্যালায়েন্সরেড ক্রিসেন্ট সোসাইটি
Previous Post

হাতিয়ায় দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে নিহত ৫

Next Post

হামলার প্রতিবাদে উদীচীর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ

Next Post
উদীচীর বিক্ষোভ সমাবেশে বক্তারা প্রতিবাদ জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

হামলার প্রতিবাদে উদীচীর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ

সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হওয়ার ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত–বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT