চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসডিজি’র মাতৃস্বাস্থ্য লক্ষ্যমাত্রা অর্জনে ‘সুস্থ মা ও সুস্থ পরিবার’ গড়ে তোলার বিকল্প নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:44 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2025
in স্বাস্থ্য
A A
Dissemination event on healthy women and families held at Lohori Hall. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

সুস্থ মা ও সুস্থ পরিবার পারে একটি সুস্থ জাতি উপহার দিতে। এসডিজি’র মাতৃস্বাস্থ্য লক্ষ্যমাত্রা অর্জনে ‘সুস্থ মা ও সুস্থ পরিবার’ গড়ে তোলার কোন বিকল্প নেই।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আয়োজিত সভায় স্বাস্থ্য বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা সুস্থ মা, সুস্থ পরিবার প্রকল্পের গবেষণা ফলাফল জানানোর সময় উঠে আসে এ কথা।

ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডাইরেক্টর ডা. এস এম আবদুল্লাহ আল মুরাদ। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. শেখ সায়েদুল হক। গবেষণা পত্র উপস্থাপন করেন ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ প্রকল্প পরিচালক ডা. ফারজানা ইসলাম।

গবেষণা ফলাফল উপস্থাপনায় ফারজানা ইসলাম বলেন, গর্ভকালীন সময়টি প্রথমবার মা হওয়া অল্প বয়সী নারীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই প্রকল্পটি পরীক্ষা করেছে কীভাবে গ্রুপ সেশন সেবা গ্রহণের হার, স্বাস্থ্য বিষয়ক জ্ঞান ও আত্মবিশ্বাস বাড়াতে পারে।

ফলাফলে দেখা গেছে, বাংলাদেশে গ্রুপ কেয়ার মডেলটি বাস্তবায়নের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, বিগত চার বছর ধরে বাস্তবায়িত এই প্রকল্পটি গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সেবায় গ্রুপ কেয়ার মডেলটি বিদ্যমান মাতৃ স্বাস্থ্য সেবার সাথে সংযুক্ত করার সম্ভাব্যতা যাচাই করেছে।

এতে দেখা গেছে, টঙ্গী এলাকার অনগ্রসর শহরে প্রথমবার মা হওয়া অল্প বয়সী নারী এবং তাদের পুরুষ সঙ্গীদের জন্য মার্তৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা গ্রহণের হার এবং সেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছে। এই গ্রুপ কেয়ার মডেলটি স্থিতিশীল এবং সম্প্রসারণ করতে সরকারী প্রতিশ্রুতির পাশাপাশি বিনিয়োগ ও আরও গবেষণা দরকার।

প্রধান অতিথি প্রফেসর ডা. শেখ সায়েদুল হক বলেন, সুবিধা বঞ্চিত মায়েদের স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। যেটা বিদ্যমান প্রকল্পের ফলাফলে প্রকাশ পেয়েছে।

তিনি বলেন, সুস্থ মা ও সুস্থ পরিবার প্রকল্পটি জাতীয় পর্যায়ে সরকারী খাতে ও গ্রামীণ পর্যায়ে রোল মডেল হিসেবে গ্রহণ করা দরকার।

Tags: এসডিজি
Previous Post

‘পুষ্পা’র কুপ্রভাব পড়েছে শিক্ষার্থীদের উপর!

Next Post

শিল্পকলায় কাব্যকুহুকের ‘একটি বাংলাদেশ’ মঞ্চায়ন

Next Post
শিল্পকলায় নাট্যপ্রদর্শনী ‘একটি বাংলাদেশ’ এর দৃশ্য, অভিনেতা ও অভিনেত্রীরা মঞ্চে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পকলায় কাব্যকুহুকের ‘একটি বাংলাদেশ’ মঞ্চায়ন

প্রফুল্ল মুখার্জি, বাংলার একজন জনপ্রিয় লেখক ও সাংবাদিক।. Channel i News - চ্যানেল আই নিউজ

বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় হাইকোর্টের রায় যেকোন দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT