চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার নতুন ধরন নিয়ন্ত্রণে ভ্যাকসিন কাজ নাও করতে পারে আশঙ্কা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:53 অপরাহ্ন 27, আগস্ট 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
জনসমাগমে মাস্ক পরা মানুষজন, যারা করোনার নতুন ধরন থেকে সুরক্ষার জন্য সচেতন. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের আরও একটি নতুন ও উচ্চ সংক্রমণশীল ধরন শনাক্ত  হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘বিএ পয়েন্ট টু পয়েন্ট এইট সিক্স’। নতুন এই ধরন নিয়ে বেশ আতঙ্কিত বিজ্ঞানীরা। কারণ এর স্পাইক প্রোটিনে প্রচুর পরিমাণে মিউটেশন রয়েছে। এতে এই ধরণটির ওপর ভ্যাকসিন কাজ নাও করতে পারে বলে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

এনডিটিভি জানিয়েছে, নতুন এই ধরণটি সম্পর্কে গবেষকদের কাছে যথেষ্ট তথ্য নেই। সব থেকে বড় উদ্বেগের বিষয় হল নতুন এই ধরন উচ্চ সংক্রমণশীল। তাই সংক্রমণের মাত্রা বাড়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন বিশেজ্ঞরা।

‘ইউনিভার্সিটি অফ রিডিং’ এর সেলুলার মাইক্রোবায়োলজির সহযোগী অধ্যাপক সাইমন ক্লার্ক এক প্রতিবেদনে বলেছেন, মাস্কের ব্যবহার ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে অনেকটাই সাহায্য করে থাকে।  রাজনীতিবিদদের উচিত, জনগণকে মাস্ক পরতে উৎসাহ দেওয়া কিন্তু অনেকেই তা করছেন না।

মহামারির শুরুতে সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরার ওপর বেশ গুরুত্বারোপ করা হয়েছিল। কিন্তু ভ্যাকসিন আসার পর বিষয়টি অনেকটাই কমে যায়। লন্ডন এবং এডিনবার্গের চিকিৎসকরা বরাবরই মাস্ক ব্যবহারে প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তারা বলছেন, যখনই সংক্রমণের সংখ্যা বাড়তে শুরু করে তখনই মানুষের মাঝে আবার মাস্ক পরার প্রবণতা বেড়ে যায়।

প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে মাস্ক পরিধান না করার ইচ্ছা সবাইকে মারাত্মক হুমকির মুখে ফেলতে পারে। এমনকি উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে ফুসফুস জনিত সমস্যা নিয়ে হাসপাতালেও যেতে হতে পারে।

বিএ পয়েন্ট টু পয়েন্ট এইট সিক্স বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তবে এখনো জানা যায়নি কতজন এরইমধ্যে নতুন এ ধরনে সংক্রমিত হয়েছেন। যদি এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি মারাত্মক হয়ে উঠবে। তাই পরিস্থিতি খারাপ হওয়ার আগেই সবাইকে সচেতন হতে বিশেষভাবে তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Tags: কোভিডকোভিড-১৯
Previous Post

থ্রেডসে ‘নতুন ওয়েব অভিজ্ঞতা’ আনার ঘোষণা দিলেন জাকারবার্গ

Next Post

ডেঙ্গু চিকিৎসায় ৪০০ কোটি খরচ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

Next Post
স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু চিকিৎসায় সরকারের ব্যয় সম্পর্কে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু চিকিৎসায় ৪০০ কোটি খরচ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা একসঙ্গে দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশীর চিঠি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT