চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরাট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 29, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাতি ও লাইটবাল্বের ছবি, বিদ্যুৎ বিভ্রাটের কারণে আলো জ্বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় আজ বিকেলে বড় ধরনের লোডশেডিংয়ের আশঙ্কা করা হচ্ছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য অনুযায়ী, বিকেল ৫টার দিকে সর্বোচ্চ ২ হাজার ৮৯৪ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। সন্ধ্যার পর কিছুটা কমলেও রাতেও বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।

তথ্য অনুযায়ী, আজ (২৯ আগস্ট) শনিবার সকাল ১০টায় লোডশেডিং হতে পারে ১ হাজার ৩ মেগাওয়াট। দুপুর ১২টায় তা বেড়ে দাঁড়াতে পারে ১ হাজার ২০৩ মেগাওয়াটে। এরপর বিদ্যুতের ঘাটতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। দুপুর ২টায় লোডশেডিং ১ হাজার ৪৭১ মেগাওয়াট, বিকেল ৩টায় ২ হাজার ৪৮৩ মেগাওয়াট এবং বিকেল ৪টায় ২ হাজার ৫৯৩ মেগাওয়াটে পৌঁছাতে পারে। বিকেল ৫টায় তা সর্বোচ্চ ২ হাজার ৮৯৪ মেগাওয়াট হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সন্ধ্যার দিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। সন্ধ্যা ৬টায় লোডশেডিং ২ হাজার ২১৬ মেগাওয়াট এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ১ হাজার ৫২৮ মেগাওয়াটে নেমে আসতে পারে। তবে সন্ধ্যা ৭টায় আবার বেড়ে ২ হাজার ৭৭০ মেগাওয়াট হওয়ার আশঙ্কা রয়েছে। রাতেও বিদ্যুতের ঘাটতি ভোগাতে পারে গ্রাহকদের। রাত ৮টায় ২ হাজার ৫৫০ মেগাওয়াট এবং রাত ৯টায় ২ হাজার ৭০৩ মেগাওয়াট লোডশেডিং হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

পিজিসিবির তথ্য অনুযায়ী, রাত ৯টায় দেশে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ ১৮ হাজার ৭৩০ মেগাওয়াটে পৌঁছাতে পারে। বিপরীতে উৎপাদন হতে পারে ১৫ হাজার ৯০০ মেগাওয়াট। একই সময়ে বড় ধরনের ঘাটতির কারণে লোডশেডিং বাড়ার আশঙ্কা রয়েছে। রাত ১০টায় বিদ্যুতের চাহিদা ১৭ হাজার ৯৭০ মেগাওয়াটের বিপরীতে উৎপাদন হতে পারে ১৫ হাজার ৭০০ মেগাওয়াট। এ সময়ে লোডশেডিংয়ের পরিমাণ ২ হাজার ১৬৮ মেগাওয়াট হতে পারে।

এর আগে গত কয়েক দিন ধরেও দেশে বিদ্যুতের বড় ধরনের ঘাটতি দেখা গেছে। ফলে শনিবারের পূর্বাভাস অনুযায়ী, দিনের পাশাপাশি রাতেও লোডশেডিংয়ের ভোগান্তি অব্যাহত থাকার আশঙ্কা তৈরি হয়েছে।

Tags: বিদ্যুতলোডশেডিং
Previous Post

বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী

Next Post

জানালার ওপারে বৃষ্টি, এপারে বন্দী শৈশব

Next Post
বৃষ্টির দৃশ্য দেখছে দুই শিশু জানালার পাশে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

জানালার ওপারে বৃষ্টি, এপারে বন্দী শৈশব

অফিসারকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুষ নেওয়ার অভিযোগে কর্মকর্তাকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT