চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চক্রান্ত চলছে, একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:46 অপরাহ্ন 30, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, ময়মনসিংহ, রাজনীতি
A A
মির্জা ফখরুল নির্বাচন বানচালের চক্রান্তের অভিযোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী জাতীয় নির্বাচন বানচালের জন্য একটি গোষ্ঠী চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ শনিবার (৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহ নগরের টাউন হলে আয়োজিত জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, ‘আজ দুঃখের সঙ্গে বলতে হয়, দেশে একটা চক্রান্ত চলছে। বাংলাদেশে ভবিষ্যতের যে নির্বাচন হওয়ার কথা, তা বানচালের চেষ্টা করছে একটি গোষ্ঠী। একটি উগ্রবাদী গোষ্ঠী বিভিন্ন ধরনের উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়।’

দেশের ১২টি জেলার গারো, হাজং, মণিপুরী, বানাই, বর্মণ, খাসিয়া, কোচ, হদি সম্প্রদায়, ত্রিপুরাসহ ১৮টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা এতে অংশ নেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সবার দায়িত্ব হবে ১৯৭১ সালে যেমন হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান, ক্ষুদ্র জাতি বা বড় জাতি একসঙ্গে লড়াই করেছিলাম ভূখণ্ড, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য; সেইভাবে আবার আমরা কাজ করব।’

অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরির সুযোগ তৈরি হয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘এই নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা সবাই একটি বিষয়ে একমত, সেটি হলো প্রতিটি মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আজ যারা মনে করছেন, আপনারা আলাদা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য; কিন্তু খালেদা জিয়া ও তারেক রহমান সব সময় বলেন—এ কথা কখনো বলা যাবে না। সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু নয়—আমরা সবাই বাংলাদেশি। আমাদের সবার অধিকার সমান।’

প্রথমবারের মতো জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হলেও এর আনুষ্ঠানিক পথচলা ২০০৭ সাল থেকে। পরে ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর এটিকে স্বীকৃতি ও অনুমোদন দেয় বিএনপি। বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Tags: জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্মেলনেমির্জা ফখরুল
Previous Post

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কোটি ৯ লাখসহ যা পাওয়া গেলো

Next Post

ভারত সফর বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প

Next Post
ট্রাম্প ও মোদি হাত মেলাচ্ছেন, একটি সভা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত সফর বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প

অভিনেতা ও ফুটবল খেলোয়াড়ের ছবি, একে অপরকে আলিঙ্গন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরি-এ’তে অভিষেক হল মুসোলিনির প্রপৌত্রের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT