চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুদ আছে: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে সরকারের হাতে যথেষ্ট পরিমাণে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ রয়েছে।

আজ ২০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রাখা। বিশেষ করে রমজান মাসে এর গুরুত্ব আরও বেড়ে যায়।

তিনি আরও বলেন, আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন রমজান সামনে রেখে বিশেষ ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল না। তবে আমাদের হাতে যে পরিমাণ খাদ্য মজুত রয়েছে, তা বাজারমূল্য স্থিতিশীল রাখতে যথেষ্ট। আগামী পাঁচ বছরে সরকার দেশের উন্নয়ন নিশ্চিত করতে প্রতিটি দিন কাজে লাগাবে এবং বাংলাদেশের অবস্থান বৈশ্বিকভাবে আরও শক্তিশালী করবে।

মন্ত্রী সিলেটের উন্নয়ন পরিকল্পনা নিয়েও কথা বলেন। তিনি জানান, সিলেটের উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো তাঁর নির্বাচনী ইশতেহারে উল্লেখ ছিল এবং সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করবেন। বিশেষভাবে তিনি কর্মসংস্থান সৃষ্টি, আইটি সংশ্লিষ্ট পেশার প্রসার এবং একটি এআই সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগের কথা উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, আজকের বিশ্বের ডিজিটাল প্রতিযোগিতায় অংশ নিতে হলে আমাদেরও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আমাদের প্রতিবেশী দেশে বড় বড় ডিজিটাল স্কিম বাস্তবায়ন হচ্ছে। সরকারি কর্মকর্তাদের এআই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আমাদেরও এই ক্ষেত্রে পিছিয়ে থাকলে বৈশ্বিক প্রতিযোগিতায় সফল হতে পারব না।

সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে মন্ত্রী জানান, এটি বাস্তবায়ন করতে বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। বিনিয়োগের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং লাল ফিতার দৌরাত্ম্য কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

Tags: খন্দকার আব্দুল মুক্তাদিরবাণিজ্যমন্ত্রী
Previous Post

বাংলাদেশের বিশ্বকাপে ‘খেলতে না পারা’ পাকিস্তানের ষড়যন্ত্র

Next Post

র‌্যাবের ৬৪ সিসি ক্যামেরা ও স্পেশাল ফোর্স প্রস্তুত

Next Post

র‌্যাবের ৬৪ সিসি ক্যামেরা ও স্পেশাল ফোর্স প্রস্তুত

হান্ড্রেডে ভারতীয় মালিকানার দলে জায়গা পাবে না পাকিস্তানিরা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT