শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে কোন থ্রেট নেই। নেই কোন জঙ্গি হামলার আশঙ্কা। কেন্দ্রীয় শহিদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন, সর্বোচ্চ সতর্কতা হিসেবে শীর্ষ সন্ত্রাসীদের খোঁজা হচ্ছে। জোরদার করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।








