চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন মন্ত্রিসভায় এবারও ৪ নারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 অপরাহ্ন 11, জানুয়ারি 2024
in বাংলাদেশ
A A
নতুন মন্ত্রিসভায় চার নারী সদস্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চারজন নারী থাকছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে।

প্রধানমন্ত্রী হতে যাওয়া  শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায়  ২৫ মন্ত্রী, ১১ জন প্রতিমন্ত্রী। ২৫ জন মন্ত্রীর মধ্যে দুই নারী। একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ডা. দীপু মনি। এছাড়াও সিমিন হোসেন রিমি ও রুমানা আলী টুসি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। গতবারও শেখ হাসিনাসহ মন্ত্রিসভায় ছিলেন চার নারী।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে সেখানে নতুন মন্ত্রীরা শপথ নেবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন।

এর আগে বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করেন। তবে তারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনও জানা যায়নি।

রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানান, নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। যারা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তাদেরকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোন করা হয়েছে শপথের পর প্রধানমন্ত্রী দপ্তর বণ্টন করবেন। পরে প্রজ্ঞাপন আকারে তা প্রকাশ করা হবে ।

ডা. দীপু মনি এর আগেও দুইবার পূর্ণমন্ত্রী ছিলেন। তিনি পররাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন।এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে চাঁদপুর-৩ আসন থেকে ১৬৫টি কেন্দ্রে ১ লাখ ৯ হাজার ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাওয়া দুই নারী সংসদ সদস্যদের মধ্যে সিমিন হোসেন রিমি গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে ৬৩ হাজার ৪০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে এবং এই আসনে আগেকার সংসদ সদস্য তানজিম আহমদ সোহেল তাজের বড় বোন।

অন্যদিকে অধ্যাপক রুমানা আলী টুসি গাজীপুর-৩ আসন থেকে বিজয়ী হয়েছেন।গাজীপুরের সাবেক সংসদ সদস্য প্রয়াত মো. রহমত আলীর মেয়ে তিনি। বাবার আসনে প্রথমবার নৌকা নিয়ে প্রার্থী হয়েই বাজিমাত করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইকবাল হোসেন সবুজকে ২৪ হাজার ৫২২ ভোটে পরাজিত করেন তিনি।

গতবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে মন্ত্রিসভায় তিনজন নারী ছিলেন ডা. দীপু মনি, বেগম মন্নুজান সুফিয়ান ও বেগম হাবিবুন নাহার। এরমধ্যে বেগম মন্নুজান সুফিয়ান বেগম মন্নুজান সুফিয়ান বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনৈতিক নেত্রী। তিনি সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া বেগম হাবিবুন নাহার ২০০৮ ও ২০১৮ সালের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বাগেরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ সংসদ নির্বাচনে পরিবেশ মন্ত্রণালয়ে তিনি পরিবেশ উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

Tags: নতুন মন্ত্রিসভা
Previous Post

অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Next Post

মায়ের পছন্দে বিয়ে করেননি সাদিও মানে

Next Post
সাদিও মানে ফুটবল খেলোয়াড়ের ছবি, হাসিমুখে মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়ের পছন্দে বিয়ে করেননি সাদিও মানে

শপথ গ্রহণের জন্য বঙ্গভবনের প্রবেশদ্বার, অনেক মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ নিতে বঙ্গভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT