চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাদের সুরে-কণ্ঠে বিএনপির থিম সং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 অপরাহ্ন 22, জানুয়ারি 2026
in বিনোদন
A A

মানুষের কাছে যে কোনো বার্তা পৌঁছানোর সবচেয়ে কার্যকর হাতিয়ার এখন ডিজিটাল মাধ্যম। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখেও এই মাধ্যমের ব্যবহারই সবচেয়ে বেশী। সেই বাস্তবতায় ডিজিটাল প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ভোটারদের সঙ্গে আবেগী ও সাংস্কৃতিক সংযোগ তৈরির লক্ষ্যে দলটি প্রকাশ করেছে একটি নির্বাচনী থিম সং- ‘ভোট দিবেন কিসে ধানের শীষে’। ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত গানটিতে বিএনপির বহুল ব্যবহৃত স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’সহ দলের রাজনৈতিক দর্শন ও বার্তা সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে।

থিম সংটির কথা ও সুর করেছেন তানভীর চৌধুরী। এতে কণ্ঠ দিয়েছেন ‘চলো নিরালায়’ খ্যাত চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী আতিয়া আনিশা ও নিলয়। গানের চিত্রায়ণে আবহমান বাংলার প্রকৃতি, শিল্প ও সংস্কৃতির পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির চিত্র তুলে ধরা হয়েছে, যা দলটির রাজনৈতিক অবস্থান ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন হিসেবে ধরা হচ্ছে।

গানটির ভিডিওতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি দলীয় ইতিহাস ও নেতৃত্বের ধারাবাহিকতাকে সামনে এনেছে।

বুধবার দিবাগত রাত ১২টার পর রাজধানীর গুলশানের একটি হোটেলে থিম সংটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দলীয় নেতারা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই থিম সং মাঠপর্যায় ছাড়াও বিভিন্ন গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করা হবে।

Tags: থিম সংনিলয়বিএনপিশিল্পী
Previous Post

আন্দোলনের মুখে আমানতে ৪ শতাংশ হারে মুনাফা পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহকরা

Next Post

গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক আরোপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প

Next Post
ছবি: সংগৃহীত

গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক আরোপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প

পাকিস্তানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT