চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে স্থগিত ঢাকা মহানগর নাট্যোৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:08 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
নাট্যোৎসবের স্থগিতের জন্য প্রস্তুতিপর্বের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে ১৪ দিনব্যাপী মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শুরু হওয়ার কথা ছিলো ‘ঢাকা মহানগর নাট্যোৎসব’-এর। সব আয়োজনও চূড়ান্ত ছিলো। কিন্তু শেষ সময়ে এসে জানা গেল, হুমকির অভিযোগে স্থগিত হয়েছে এই উৎসব।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর নাট্য পর্ষদ জানিয়েছে, বাংলাদেশের থিয়েটার আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। কথা ছিল, শত দর্শক ও নাট্যকর্মী শনিবার যৌথভাবে ১৪ দিনব্যাপী ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫ উদ্বোধন করবেন। এ উপলক্ষে গত দুই মাস ঢাকার ৮৫টি নাট্যদলের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে, গণ–অর্থায়নে যখন উৎসবের সব আয়োজন সম্পন্ন করেছেন, ঠিক তখন আমাদের জানানো হলো, উৎসব বন্ধ করতে হবে। গতকাল বেলা একটার সময় বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানান যে রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে। আমরা উৎসব কমিটির পক্ষ থেকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করি। সন্ধ্যায় আমরা ওসি সাহেবের সঙ্গে আমরা তার অফিসে সাক্ষাৎ করি এবং উৎসবের বিস্তারিত তথ্য তাকে অবহিত করি; যদিও এ ধরনের আয়োজনের জন্য পুলিশ বা সরকারের কোনো অনুমতির নেওয়ার প্রয়োজন হয় না। আলোচনার পর ওসি সাহেব আমাদের আশ্বস্ত করেন এবং আমরা নিরাপত্তা সহযোগিতা চেয়ে একটি আবেদনপত্র জমা দিয়ে চলে আসি।

নাট্যোৎসবের স্থগিতের কারণ বোঝানোর জন্য বোর্ড ও পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ ঢাকা মহানগর নাট্য পর্ষদের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, থানায় নিরাপত্তা সহযোগিতা চেয়ে আবেদনপত্র জমা দিয়ে আসার কিছুক্ষণ পর একটি মব থানার মধ্যে ঢুকে একরকম হুমকির স্বরে গালাগালসহ মহিলা সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তাকে উৎসব বন্ধ করার জন্য চাপ দেয়। এমন পরিস্থিতিতে মহিলা সমিতির কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তার কথা ভেবে রাতেই মৌখিকভাবে আমাদের হল বরাদ্দ বাতিল করে।

পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার রাতে কে বা কারা অন্ধকারে মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তন থেকে উৎসবের সাজসজ্জা খুলে নিয়ে যায়। এরপরও নাটকের স্বার্থে আমরা ওসির সাথে আলোচনা করি। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সবার নিরাপত্তার কথা ভেবে আমাদের অক্লান্ত পরিশ্রমে ও ভালোবাসায় আয়োজন করা প্রাণের নাট্যোৎসব আপাতত স্থগিত ঘোষণা করতে বাধ্য হচ্ছি।

নাট্যোৎসবের তথ্য ও ছবি প্রদর্শনী, দর্শক ও দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ নাট্যকর্মী ও নাট্যপ্রেমীদের উদ্দেশে এই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, নাট্যশিল্পী আমাদের পরিচয় হলেও আমরা রাজনৈতিক সচেতন মানুষ। কিন্তু আমরা যখন থিয়েটারে আসি, তখন আমাদের পরিচয়, আমরা শিল্পী। দলমতের ঊর্ধ্বে উঠে নাটকের মাধ্যমে আমরা মানুষের কথা বলি। আজকের এই অনাকঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা আশাবাদী, ঈদের ছুটির পর আবারও আমরা আসব নাটক নিয়ে আপনাদের সামনে। আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। কারণ, দর্শকেরাই আমাদের স্বজন, দর্শকেরাই আমাদের প্রেরণা। ভালো থাকবেন। দেখা হবে থিয়েটারে।

Tags: থিয়েটারনাটকনীলিমা ইব্রাহিম মিলনায়তনমঞ্চলিড বিনোদন
Previous Post

বিদ্যুৎ স্পৃষ্টে চারতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

Next Post

শিরোপা তুমি কার, ব্রাজিল নাকি আর্জেন্টিনার?

Next Post
ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপা তুমি কার, ব্রাজিল নাকি আর্জেন্টিনার?

চ্যানেল আই অনলাইন: ধূমপানে ধূসর ধোঁয়া ও ফুলের বাগান. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেভিলস ব্রেথ: চোখের সামনে সর্বস্ব লুটে নিলেও নির্বিকার মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT