চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীসাযুক্ত পণ্য নিষিদ্ধের দাবিতে রাজধানীতে মানববন্ধন-র‌্যালি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 19, অক্টোবর 2024
in - সেমি লিড, পরিবেশ
A A
সীসাযুক্ত পণ্য নিষিদ্ধের দাবিতে রাজধানীতে মানববন্ধন-র‌্যালি. Channel i News - চ্যানেল আই নিউজ

সীসাযুক্ত পণ্য নিষিদ্ধের দাবি জানিয়ে শতাধিক তরুণ-তরুণী শনিবার ঢাকার মাঠে নেমেছেন।  এ দাবিতে বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে শুরু হয়ে জাতীয় শহীদ মিনার পর্যন্ত একটি র‍্যালিতে অংশ নেন তারা।

এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন- এসডো ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এই র‍্যালিটি আন্তর্জাতিক সীসা বিষক্রিয়া প্রতিরোধ সপ্তাহ (আইএলপিপিডাব্লিউ) ২০২৪ এর অংশ হিসেবে আয়োজিত হয়। যার প্রতিপাদ্য ছিল “উজ্জ্বল ভবিষ্যৎ শুরু হোক সীসামুক্তভাবে।”

“উজ্জ্বল ভবিষ্যৎ শুরু হোক সীসামুক্তভাবে” শ্লোগানে র‍্যালিটি বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে জাতীয় শহীদ মিনারে শেষ হয়। পরে এক মানববন্ধন থেকে তরুণরা নীতিনির্ধারকদের প্রতি সীসাযুক্ত সব রঙ নিষিদ্ধ করার দাবি জানান। পরিবেশে সীসা সংস্পর্শ কমাতে বিদ্যমান আইনগুলো কার্যকর করার দাবি জানান তারা।

র‍্যালিতে অংশগ্রহণকারী এক তরুণ বলেন, “আমরা জানি সীসা বিষক্রিয়া আমাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারে, অথচ আমাদের চারপাশের অনেক পণ্যে এটি ব্যবহৃত হচ্ছে। আমরা আজ এখানে এসেছি সীসামুক্ত ভবিষ্যৎ চাইতে—কারণ আমাদের সুস্থ ও নিরাপদে বেড়ে ওঠার অধিকার রয়েছে।” এই বার্তাটি পুরো ইভেন্ট জুড়ে প্রতিধ্বনিত হয়েছে, যা সরকারের আরো কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে।

র‍্যালির মাধ্যমে জনসাধারণ ও গণমাধ্যমের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি, নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যাতে তারা কঠোর নিয়ম তৈরি করেন এবং তা কার্যকর করেন। শিশুদের সুরক্ষার জন্য বাংলাদেশের সব উৎস থেকে সীসা দূর করতে হবে এবং সকলের জন্য একটি নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য।

র‍্যালির বার্তা ছিল স্পষ্ট- পদক্ষেপ নেওয়ার এখনই সময়। বাংলাদেশকে অবশ্যই শিশুদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে, সীসাযুক্ত সকল পণ্য থেকে সীসা দূর করতে হবে এবং একটি সীসামুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।

বাংলাদেশে শিশুদের মধ্যে সীসা বিষক্রিয়া একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই। সামান্য পরিমাণ সীসার সংস্পর্শও শিশুদের মস্তিষ্কের বিকাশে স্থায়ী ক্ষতি করতে পারে, যার ফলে মেধাশক্তি হ্রাস, শিখন অসুবিধা এবং আচরণগত সমস্যা দেখা দিতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সীসার সংস্পর্শে প্রতি বছর প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়, যার বেশিরভাগই শিশু। ২০১০ সাল থেকে এসডোর ক্রমাগত প্রচেষ্টার ফলে বিএসটিআই বাংলাদেশে গৃহস্থালির রঙে সীসার মাত্রা ৯০ পিপিএম  নির্ধারণ করা হয়েছে। তবে শিল্প রঙের ক্ষেত্রে এখনো কোনো নিয়ম ধার্য করা হয়নি, যা শ্রমিক এবং সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া, সীসাযুক্ত ব্যাটারি, খেলনা, বাসনপত্র প্রসাধনী সামগ্রী এমনকি মসলায়ও ব্যবহৃত হচ্ছে, যা আরও বেশি ঝুঁকি তৈরি করছে। তাই সব ক্ষেত্রে এটি নিষিদ্ধ করা জরুরি।

Tags: ইউনিসেফ বাংলাদেশএসডোর‌্যালি
Previous Post

সানির হাতে সিলিং ফ্যান, রঙ্গে মাতলো নেটিজেন!

Next Post

জাতীয় লিগে তানজিদের ঝড়ো সেঞ্চুরি

Next Post
তানজিদ ক্রিকেটে ঝড়ো সেঞ্চুরি করে জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় লিগে তানজিদের ঝড়ো সেঞ্চুরি

জনপ্রিয় ধর্ম উপদেষ্টা বক্তা ও রাজনৈতিক নেতা সমাবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরাধী-খুনি ও লুটেরাদের বিচার করা হবে: ধর্ম উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT